Wednesday, February 4, 2026
Google search engine
Homeরাজনীতিগণতন্ত্রের পথ রুদ্ধ হলে জুলাই যোদ্ধাদের প্রতি অবিচার হবে : হাজী আমিন...

গণতন্ত্রের পথ রুদ্ধ হলে জুলাই যোদ্ধাদের প্রতি অবিচার হবে : হাজী আমিন উর রশিদ ইয়াছিন

 দক্ষিণ জেলা প্রতিনিধি, কুমিল্লা:

বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা ও কেন্দ্রীয় নেতা হাজী আমিন উর-রশিদ ইয়াছিন বলেছেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা সংস্কার কর্মসূচী দেশ ও জাতির কল্যাণে সকল অধিকার বাস্তবায়ন হবে। একটি চক্র বির্তক সৃষ্টি করে গণতন্ত্রের অগ্রযাত্রাকে বাধাগ্রস্থ করছে। যে দলের নেতাকর্মীরা দীর্ঘ ১৬ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে আপোষহীন ভূমিকা রাখতে পারে সে দলের বিরুদ্ধে ষড়যন্ত্র কিংবা অপ্রচার চালিয়ে দমন করা যাবে না। যারা গণতন্ত্রের অগ্রযাত্রা বাধাগ্রস্থ করতে চায়, তারা যেন সুযোগ না পায় সেই বিষয়ে সবাইকে সর্তক থাকতে হবে। কারণ গণতন্ত্রের পথ রুদ্ধ হলে তা জুলাই যোদ্ধাদের প্রতি চরম অবিচার করা হবে। ষড়যন্ত্র করে বিএনপিকে দমানো যাবে না।

তিনি আরও বলেন, একটি রাজনৈতিক দল হিসাবে বিএনপি দৈর্য্যরে পরিচয় দিয়েছে। জনগণের রায়ে বিএনপি ক্ষমতায় গেলে, সকল সেক্টরে উন্নয়ন ও সংস্কার সহ গুম-খুনের বিচার করা হবে। গণতন্ত্র প্রিয় মানুষের সামনে জনগণের প্রতি দায়িত্বশীল একটি মানবিক রাষ্ট্র গঠনের সুযোগ আমাদের সামনে এসেছে। এ গণতন্ত্রের পথ যেটি তৈরি হয়েছে সেটি যাতে বাধাগ্রস্থ না হয়। অতীতের সকল অন্যায়ের বিচার নিশ্চিত করতে আগামীতে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা জরুরি।
শনিবার বিকেলে লাকসাম পৌরসভা বিএনপি’র আয়োজিত আলহাজ¦ মজির আহমদের সভাপতিত্বে পৌরশহরের প্রানকেন্দ্র লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির ভাষনে হাজী আমিনুর রশিদ ইয়াছিন আরও বলেন, বিগত ১৬ বছর যারা গুম-খুনে শহীদ হয়েছেন, বিভিন্ন ভাবে নির্যাতন ও পঙ্গুত্ববরণ, ২৪ সালের ৫ আগষ্ট আন্দোলন সংগ্রামে শহীদ ও পঙ্গুত্ববরণ করছেন প্রত্যোকটি অন্যায়ের বিচার করতে আগামী দিনে অবশ্যই দেশে একটি গনতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে।

সভা শেষে প্রধান অতিথি কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের বিএনপি জোট মনোনীত প্রার্থী আবুল কালামের হাতে ধানের শীষের প্রতীক তুলে দেন। এসময় প্রধান বক্তা হিসাবে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের বিএনপি জোট মনোনীত প্রার্থী আবুল কালাম, বিএনপি নেত্রী সামিরা আজিম দোলা, বিএনপি নেতা আলহাজ¦ মজির আহমদ, কাজী মনিরুজ্জামান, ফারুক হাছান, ড. রশিদ আহমদ হোসাইনী, আলহাজ¦ ইলিয়াছ পাটোয়ারী, এম কফিল উদ্দিন, সরওয়ার জাহান দোলন, রাফসানুল ইসলাম, ডাঃ নুর উল্লাহ রায়হান, আব্দুর রহমান বাদল, গোলাম ফারুক, মোশারফ হোসেন, মোঃ শাহ আলম, ইমরুল আনোয়ার লিটনসহ কেন্দ্রীয়, জেলা-উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন এবং বিভিন্ন পেশাজিবী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments