Wednesday, February 4, 2026
Google search engine
Homeরাজনীতিরাষ্ট্র সংস্কারে ধানের শীষে ভোট দিন : আবুল কালাম

রাষ্ট্র সংস্কারে ধানের শীষে ভোট দিন : আবুল কালাম

জেলা দক্ষিণ প্রতিনিধি, কুমিল্লা:
কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক, চৈতী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, সামাজিক ব্যাক্তিত্ব ও কুমিল্লা-৯ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী শিল্পপতি আবুল কালাম বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে, সকল সেক্টরে বড় ধরনের সংস্কার ও উন্নয়ন করা হবে। দীর্ঘ ১৭ বছর আওয়ামী ফ্যাসীবাদ ক্ষমতায় থেকে উন্নয়নের নামে দেশকে ধ্বংস করে দিয়েছে। দেশের অর্থ বিদেশে পাচার করেছে। ভেঙ্গে পড়া দেশটাকে সংস্কার করতে নির্বাচিত সরকার দরকার। আমাদের নেতা তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারে ৩১ দফা ঘোষনায় জনগণের সকল অধিকারের দাবী পূরনের কথা তুলে ধরা হয়েছে। দীর্ঘদিন পর দেশে বর্তমানে একটা সুষ্ঠ্য ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে। তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে রাষ্ট্র সংস্কারে ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে।

তিনি মঙ্গলবার দিনব্যাপী লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন উত্তর-দক্ষিণ, কান্দিপাড় ইউনিয়নের শিংজোড়, হামিরাবাগ, সালেপুর এবং মনোহরগঞ্জ উপজেলার মৈশাতুয়া ইউনিয়নে ব্যাপক গনসংযোগ ও পথসভায় প্রধান অতিথির ভাষনে আরও বলেন, ৫ আগষ্ট ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে বিজয়ের মাধ্যমে আমরা নতুন ভাবে স্বাধীনতা পেলেও এখনও আমাদের দেশের বিরুদ্ধে দেশী-বিদেশী চক্রান্ত থেমে নেই। পতিত আওয়ামী স্বৈরাচারী সরকারের বিগত ১৭ বছরের দূর্ভিসহ শাসন আমলে মানুষের সকল অধিকার কেড়ে নিয়ে গণতন্ত্রকে কবরস্থ করা হয়েছিলো।

দেশের মানুষ তাদের সকল অধিকার হারিয়ে ফেলেছিলো। আমরা সকলে ঐক্যবদ্ধ থাকলে ষড়যন্ত্রকারীরা কখনই সফল হবে না। আমরা চার চারবার দেশের রাষ্ট্র ক্ষমতায় ছিলাম, দেশ পরিচালনায় আমাদের অভিজ্ঞতা রয়েছে। অন্যদের তা নেই। তাই আমাদের ধানের শীষে ভোট পাওয়া অধিকার আছে।

আমাদেরকে আপনারা ধানের শীষে ভোট দিয়ে সরকারে পাঠান। আমরা আপনাদের সকল অধিকার ফিরিয়ে দিব এবং এলাকার সামগ্রীক উন্নয়ন করবো।

এসময় বিএনপি নেতা ডাঃ নূর উল্যাহ রায়হান, আব্দুর রহমান বাদল, আলহাজ¦ নূর হোসেন, আলহাজ¦ আবুল হাসেম সওদাগর, শাহীন আলম, হারুনুর রশিদ, সাদ্দাম হোসেনসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments