স্টাফ রিপোর্টার ॥
বরিশাল-৫ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী এ্যাড. মো: মজিবর রহমান সরোয়ারের পক্ষে মহানগর স্বেচ্ছাসেবক দল-এর ১ নং যুগ্ম আহ্বায়ক তারিক সুলাইমান এর নেতৃত্বে ভোটারদের কাছে গিয়ে হ্যান্ড লিফলেট বিতরণ করে ধানের শীষ প্রতীকে ভোট চেয়েছেন সংগঠনের নেতাকর্মীরা। রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নগরীর নগরীর নথুল্লাবাদ বাসস্ট্যান্ড সহ এলাকার বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন তারা।
এ সময় তারিক সুলাইমান সাথে ছিলেন, মহানগর স্বেচ্ছাসেবক দল-এর যুগ্ম আহ্বায়ক মিলন চৌধুরী, সাবেক সহ-সম্পাদক আবদুল্লাহ হিরু, জুলাই যোদ্ধা সানু আকন, নগরীর ৩ নং ওয়ার্ড সদস্য সচিব মো. মনির হাওলাদার, ৩০ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা ঝন্টু হাওলাদার, ২৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা মো. ফোরকান, মো. লিটন, স্বেচ্ছাসেবক নেতা ইকবাল, ২৯ নং ওয়ার্ডের জাহিদ তালুকদার, ১নং ওয়ার্ডের সেচ্ছাসেবক নেতা মো. রফিক, ১৮ নং ওয়ার্ডের সেচ্ছাসেবক নেতা খোকন সরদার, মাইনুল ইসলাম রানা সহ প্রায় শতাধিক কর্মী।
ভোটারদের উদ্দেশ্য করে তারিক সুলাইমান বলেন, দেশে নারী উন্নয়নে দেশ নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া যে অবদান রেখে গেছেন তার স্মরণে নিজে ও পরিবারের সকলে আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষের ভোট দেবেন।


