লাকসাম প্রতিনিধি:
লাকসাম–মনোহরগঞ্জে আসন্ন নির্বাচনে আবুল কালামের পক্ষে রাজনৈতিক তৎপরতা আরও জোরদার করেছে জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম কুমিল্লা–০৯। সংগঠনের উদ্যোগে সোমবার সারাদিন জুড়ে লাকসাম বাজার নির্বাচনী লিফলেট বিতরণ করা হয়।
এই কর্মসূচির নেতৃত্ব দেন কুয়েত প্রবাসী, নবাব ফয়জুন্নেছা কলেজের সাবেক ছাত্র নেতা মিজান উদ্দিন মিশু এবং প্রবাসী ফোরামের প্রতিনিধি কামাল উদ্দিন। তারা জানান, দেশ ও এলাকার প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে প্রবাসীরা দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।
লিফলেট বিতরণকালে নেতারা স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং আবুল কালামকে কেন্দ্র করে দলের সামগ্রিক অবস্থান ও প্রত্যাশা তুলে ধরেন। তাদের দাবি, প্রবাসীদের সমর্থন ইতোমধ্যেই মাঠের রাজনীতিতে নতুন গতিশক্তি যোগ করেছে।


