Tuesday, February 24, 2026
Google search engine
Homeজাতীয়লাকসামে পিএফজির উদ্যোগে সম্প্রীতি প্রতিষ্ঠায় করণীয় শীর্ষক মতবিনিময়

লাকসামে পিএফজির উদ্যোগে সম্প্রীতি প্রতিষ্ঠায় করণীয় শীর্ষক মতবিনিময়

জাফর আহমেদ।।

সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি এই প্রতিপাদ্য নিয়ে পিস ফ‍্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) লাকসাম ইউনিট আয়োজিত নির্বাচনোত্তর বাস্তবতা: শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রীতি প্রতিষ্ঠায় আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৩ ফেব্রুয়ারি বিকেলে সুরক্ষা সিটির গ্রীন ক‍্যাসেল রেষ্টুরেন্টের হলরুমে পিস ফ‍্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) লাকসাম ইউনিটের কো-অর্ডিনেটর জাফর আহমেদের সঞ্চালনায় ও পিস এম্বাসেডর মীর মোহাম্মদ আবু বকর সিদ্দিক এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, লাকসাম উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আবদুর রহমান বাদল, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখা মার্কার সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব সেলিম মাহমুদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ লাকসাম উপজেলা সভাপতি মাওলানা মোরশেদুল আলম, পিস ফ‍্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) লাকসাম ইউনিটের এম্বাসেডর আবুল হোসেন মিলন, এম্বাসেডর নাজনীন আক্তার নিপা, সাবেক এম্বাসেডর এডভোকেট বিকাশ চন্দ্র সাহা, নূরে আলম মানিক, পিস ফ‍্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) আঞ্চলিক কো-অর্ডিনেটর খোদেজা বেগম, পিএফজি সদস্য মোঃ কামাল উদ্দিন, আওরঙ্গজেব খান রুবেল, মাওলানা মোঃ মঞ্জুরুল ইসলাম, ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (YPAG) কো-অর্ডিনেটর নুরুন্নবী মহসিন প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পিএফজি লাকসাম ইউনিটের সদস‍্য, ওয়েভ সদস্য, এবং YPAG সদস‍্যবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় নির্বাচনোত্তর শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রীতি প্রতিষ্ঠায় সকল রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ তাদের নেতাকর্মীদেরকে নিজ নিজ অবস্থান থেকে রাজনৈতিক প্রতিহিংসা থেকে বিরত থাকা এবং শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার আহবান জানানো হয়।

মতবিনিময় সভা শেষে পিস ফ‍্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) লাকসাম ইউনিটের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় পিএফজি লাকসাম ইউনিটের বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয় এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মঞ্জুরুল ইসলাম।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments