Friday, February 27, 2026
Google search engine
Homeরাজধানীলাকসামের খিলা বাজারে রাস্তা পারাপারের সময় ট্রাকের চাকার নিচে পিস্ট হয়ে ২...

লাকসামের খিলা বাজারে রাস্তা পারাপারের সময় ট্রাকের চাকার নিচে পিস্ট হয়ে ২ নারীর মৃত্যু!

সাইফুল ইসলাম,লাকসাম,(কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার লাকসাম উপজেলার উত্তরদা ইউপি: খিলা উত্তর বাজার রাজাপুর মাজার গেইট সংলগ্ন সড়কের পূর্ব পাশে রাস্তা পারাপারের সময় ট্রাকের চাকার নিচে পিস্ট হয়ে দুই নারীর মৃত্যু, গাড়ী নং ঢাকা মেট্রো- ট ১৪-৯০০৭। দূর্ঘটনাটি (বৃহস্পতিবার) সন্ধ্যা ইফতারে ১০-১৫মি: আগে হয়েছে বলে স্থানীয় সূত্রে জানাযায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দূর্ঘটনার পরপরই স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন, এবং হতাহতদের উদ্ধার করার চেষ্টা করেন। তবে ঘটাস্থলে দুই নারী নিহত হয়।

নিহতদের বাড়ী উপজেলার মরহুম মোবারক হোসেন ওরুপে মুব্বা মিয়ার স্ত্রী মোসা:- জাহানারা বেগম (৬৫), অপরজন নিহত জাহানারার বড় বোন একই উপজেলার গাজিমুড়া চাড়াবাড়ীর মরহুম আবুল খায়ের এর স্ত্রী মোসা: আনোয়ারা বেগম (৭০),।

খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন এবং প্রয়োজনীয় আইনি কার্যক্রম শুরু করে যান চলাচল স্বাভাবিক রাখেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments