Saturday, February 28, 2026
Google search engine
Homeজাতীয়লাকসামে এড. বদিউল আলম সুজনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

লাকসামে এড. বদিউল আলম সুজনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোহাম্মদ আহসান উল্লাহ 

লাকসাম: দক্ষিণ কুমিল্লা নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনাল ১ এর পিপি ও সমাজসেবক অ্যাডভোকেট বদিউল আলম সুজনের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এ বছরও ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭শে ফেব্রুয়ারি) বিকেলে তাঁর নিজ বাড়ির আঙিনায় এই মাহফিলের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও সমাজসেবক ড. এ কে এম সরোয়ার সিদ্দিকী,

বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর নেতা ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি অধ্যাপক রেজাউল করিম,

দৌলতগঞ্জ গাজিমুড়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল হান্নান এবং হেড মুহাদ্দিস মাওলানা আব্দুল হালিম। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা এই ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

​ইফতারের পূর্ব মুহূর্তে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকল রোজাদারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

​আয়োজক অ্যাডভোকেট বদিউল আলম সুজন সংবাদমাধ্যমকে বলেন, “রমজান মাসের আত্মশুদ্ধি ও তাৎপর্য আমাদের ব্যক্তিজীবনে প্রতিফলিত করা প্রয়োজন। সমাজে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যেই আমরা প্রতিবছর এই ক্ষুদ্র আয়োজন করি। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।” সম্পূর্ণ অনুষ্ঠানটি অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments