Monday, March 2, 2026
Google search engine
Homeরাজধানীলাকসাম সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

লাকসাম সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

লাকসাম প্রতিনিধি:
লাকসাম সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং সাংবাদিকদের পেশাগত উন্নয়ন নিয়ে এ সভায় গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়।

শনিবার (১ মার্চ) লাকসাম বাজারস্থ কুমিল্লা রেস্তোরাঁর হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সাংগঠনিক সম্পাদক সেলিম চৌধুরী হীরার পরিচালনায় আলোচনা সভার সভাপতিত্ব করেন লাকসাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি জাফর আহমেদ।

আলোচনা পর্বে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিম, সহ-সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসাইন, অর্থ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন এবং সদস্য মোঃ ইউনুস মজুমদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা সাংবাদিকদের ঐক্য, পেশাগত নীতিমালা অনুসরণ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় সংগঠনের বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা শেষে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। পরে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার পূর্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সংগঠনে সদস্য মোঃ মাহবুবুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত সদস্যরা আশা প্রকাশ করেন, পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে লাকসামের সাংবাদিক সমাজ আরও শক্তিশালী ও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments