বরিশালের সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাংবাদিক মুকুল দাস হৃদ্রোগে মৃত্যুবরণ করেছেন। সোমবার (২ মার্চ) দিবাগত রাত ৩ টায় মৃত্যুবরণ করেন তিনি। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ) এর সভাপতি আনিসুর রহমান খান স্বপন ও সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাসহ সংগঠনের সদস্যবৃন্দ। তারা মুকুল দাসের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।


