Monday, March 9, 2026
Google search engine
Homeজাতীয়লাকসামে মাদ্রাসা ও এতিমখানা ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাঁই : ১০ লাখ টাকার...

লাকসামে মাদ্রাসা ও এতিমখানা ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাঁই : ১০ লাখ টাকার ক্ষতিসাধন

লাকসাম ছালেহীয়া আলিয়া দ্বিনীয়া মাদ্রাসা ও এতিমখানা ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাঁই হয়ে গেছে। সোমবার (৯ মার্চ) রাত ৯টার দিকে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মিশ্রী এলাকায় অবস্থিত মাদ্রাসায় এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। এতে কমপক্ষে ১০ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে।

ছালেহীয়া ও আলিয়া দীনিয়া মাদ্রাসার প্রধান মোহতামিম মোহাম্মদ উল্লাহ অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

এলাকাবাসী, প্রত্যক্ষদর্শী, ফায়ার সার্ভিস ও মাদ্রাসা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ঘটনার সময় শিক্ষক-শিক্ষার্থীরা মাদ্রাসার পাশে মসজিদে তারাবির নামাজ পড়ছিলেন। এসময় হঠাৎ এক শিক্ষার্থী মাদ্রাসায় ধাউ ধাউ করে আগুন জ্বলতে দেখে চিৎকার দেয়। পরে সবাই বেরিয়ে এসে লাকসাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে সংবাদ দেন।

সংবাদ পেয়ে লাকসাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে ততোক্ষণে আগুনে মাদ্রাসার ভেতরে থাকা নগদ অর্থ, আসবাবপত্রসহ সবকিছু পুড়ে ছাঁই হয়ে যায়।
মাদ্রাসার বেশ কয়েকজন শিক্ষার্থী জানিয়েছেন, ঈদের জন্য কেনা তাদের নতুন জামা-কাপড়গুলো আগুনে পুড়ে ছাঁই হয়ে গেছে।

মাদ্রাসার প্রধান মোহতামিম মোহাম্মদ উল্লাহ জানান, এই অগ্নিকাণ্ডের ফলে নগদ অর্থ, আসবাবপত্র পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে মাদ্রাসার কমপক্ষে ১০ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে।

তিনি বলেন, বিশেষ করে ঈদের জন্য কেনা শিক্ষার্থীদের নতুন জামা-কাপড়গুলো আগুনে পুড়ে ছাঁই হয়ে যাওয়ায় বেশি কষ্ট লাগছে।

লাকসাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র সিনিয়র স্টেশন অফিসার মো. কবিরুল ইসলাম অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিটের ফলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

তিনি জানান, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে লাকসাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র ফায়ার ফাইটারগণ তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টায় আগুন নেভাতে সক্ষম হন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments