Wednesday, March 18, 2026
Google search engine
Homeজাতীয়লাকসামে উত্তরদা ইউনিয়নে জামায়াতের উদ্যোগে ৩০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

লাকসামে উত্তরদা ইউনিয়নে জামায়াতের উদ্যোগে ৩০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:

​পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আর্তমানবতার সেবায় কুমিল্লার লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়নের হারাখাল গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে অস্বচ্ছল ও সাধারণ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী ও জামায়াত নেতা অ্যাডভোকেট বদিউল আলম সুজন। উপহার বিতরণকালে তিনি বলেন, “ইসলাম কেবল একটি ধর্ম নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবনবিধান যা আমাদের মানবিক হওয়ার শিক্ষা দেয়। পাড়া-প্রতিবেশী ও সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই হলো ইসলামের মূল চেতনা। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি সাধারণ মানুষের পাশে দাঁড়াতে।”
​তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী একটি গণমুখী সংগঠন হিসেবে সবসময় দেশ ও জাতির ক্রান্তিলগ্নে সাধারণ মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন লাকসাম উপজেলা জামায়াতের সেক্রেটারি জোবায়ের ফয়সাল। এছাড়া স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন:
​উত্তরদা ইউনিয়ন আমীর মাস্টার লোকমান হোসেন
​ইউনিয়ন সেক্রেটারি মাওলানা মকবুল খান
​ওয়ার্ড সভাপতি আরিফ মোল্লা
​বিশিষ্ট ব্যবসায়ী জিয়াউল হক, জসিম উদ্দিন, আবু ইউসুফ, সাহাব উদ্দিন ও শাহজালাল * ছাত্রশিবির নেতা শাকিল এবং স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।

​এদিন ইউনিয়নের হারাখাল গ্রাম ও আশপাশের এলাকার প্রায় তিনশত (৩০০) পরিবারের মাঝে চাল, ডাল, তেলসহ বিভিন্ন ঈদ সামগ্রী বিতরণ করা হয়। সুশৃঙ্খলভাবে এই উপহার হাতে পেয়ে সাধারণ মানুষের মুখে সন্তুষ্টির হাসি দেখা যায়। সফলভাবে এই কর্মসূচি সম্পন্ন করতে পারায় উপস্থিত জামায়াত নেতৃবৃন্দ মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments