প্রেস বিজ্ঞপ্তি:
কুমিল্লার “নাঙ্গলকোট রাইটার্স এসোসিয়েশন”র মাসিক সাহিত্য আড্ডা ৫ এপ্রিল রবিবার বাদ এশা অনলাইনে অনুষ্ঠিত হয়।
সংগঠনের আহবায়ক ফারুক শাহরিয়া বিএসসির সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি ও ফুলগাও ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ইয়াছিন মজুমদার, সাবেক সভাপতি ও ময়ূরা হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: তাজুল ইসলাম, সাবেক সভাপতি ও ইসলামপুর হাইস্কুলের শিক্ষক মোহাম্মদ সোহরাব হোসেন, সাবেক সেক্রেটারি মাস্টার শাহ আলম কালাম, সাবেক সেক্রেটারি আজিম উল্যাহ হানিফ, সদস্য এম আখতার মুকুল, তোহা হাছান ভূইয়া স্বাধীন, বাপ্পি মজুমদার ইউনুস, কবি রিপন রানা, কবি এস এইচ রুবেল, কবি অশ্রু শাহ আলম, সাংবাদিক রবিউল হোসেন রাজু, ডা. নজির নোবেল, লেখক সাজ্জাদ হোসেন রাহাত, কবি ইসমাইল হোসেন হাবিবী প্রমুখ।


