রিপোর্টার ॥
বরিশাল মেহেন্দিগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে চলতি বছরের ১৬ মার্চ সম্পন্ন হওয়া মাসিক সভার অফিসিয়াল মিটিং-এর আলোচনাকে সমালোচনার সৃষ্টি করে বিকৃত তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে আইনি লড়াইয়ের প্রাথমিক ( লিগ্যাল নোটিশ) সূচনা ঘটেছে। অপরদিকে, সমালোচনার বিকৃত তথ্যের বিরুদ্ধে মাসিক মিটিং-এ উপস্থিত থাকা অর্ধশত প্লাস কর্মচারীরা একযোগে স্বাক্ষর করে পরিবার পরিকল্পনা বরিশাল বিভাগীয় কার্যালয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছে। ২০২২ সালের মাঝামাঝি সময় মেহেন্দিগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) পদে ডা. বি. এম. সোলায়মান মাসুম যোগদানের পরই অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিলে প্রতিপক্ষ তাকে ঘায়েল করতে মরিয়া হয়ে উঠে।
জানা গেছে, মেহেন্দিগঞ্জের বিদ্যানন্দপুর ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা উম্মে হাবিবা ছন্দা ওরফে বিষাক্ত ছন্দার বিরুদ্ধে অভিযোগের অন্তহীনতা। অফিসিয়াল কার্যক্রমের উম্মে হাবিবা ছন্দার বিরুদ্ধে থাকা অনিয়ম-দুর্নীতির অভিযোগের শুনানির পদক্ষেপ নিতে গিয়ে তার পরিকল্পিত রোষানলে পড়েছে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোলায়মান মাসুম। নানা অনিয়মে যুক্ত থাকায় সহকর্মীরা পেছনে বসে ছন্দাকে বিষাক্ত ছন্দা বলে নাম সম্বোধন করে।
কর্মচারী ছন্দার বক্তব্য হলো- চলতি বছরের ১৬ মার্চ অফিসিয়াল মিটিং-এর সময় ডা. সোলায়মান মাসুম সাংবাদিকদের বিরুদ্ধে মানহানিকর, কুরুচিপূর্ণ, বিদ্বেষমূলক ও মর্যাদাহানিকর বক্তব্য প্রদান করেছেন। যে বিষয় নিয়ে ছন্দার স্বামীসহ ৩ জনে মিলে গত ২৪-০৩-২৬ তারিখে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে আইনজীবীর মাধ্যমে একটি লিগ্যাল নোটিশ প্রদান করেছেন। মিটিং এর ঘটনা সম্পর্কে জানতে চাইলে ছন্দার মুঠোফোনে একাধিকবার কল দিলে তিনি রিসিভ না করে পরবর্তীতে বন্ধ করে দেন। তবে কর্মচারী ছন্দাও কর্মকর্তার বিরুদ্ধেঅভিযোগ করেছেন বলে জানা গেছে।


