Monday, April 13, 2026
Google search engine
HomeUncategorizedদ্যুতি ছড়াচ্ছে ট্রাভেল জোনের হজ্ব সেবা কার্যক্রম- কর্মশালায় বক্তারা

দ্যুতি ছড়াচ্ছে ট্রাভেল জোনের হজ্ব সেবা কার্যক্রম- কর্মশালায় বক্তারা

দ্যুতি ছড়াচ্ছে ট্রাভেল জোনের হজ্ব সেবা কার্যক্রম। আল্লাহর ঘরের মেহমান পবিত্র হজ¦যাত্রীদের সেবার মাধ্যমে প্রতিষ্ঠানটি হয়ে   উঠছে বাংলাদেশের হজ্ব মিশনের অবিচ্ছেদ্য অংশ । যার সেবা ও সহযোগিতায় ধীরে ধীরে এক অনন্য প্রতিষ্ঠান হয়ে উঠছে ট্রাভেল জোন – হজ্ব  কর্মশালায় এ কথা গুলো বলেন বক্তারা।
দেশের অন্যতম সর্ববৃহৎ এয়ার ট্রাভেল,  হজ্ব   ও উমরাহ সেবাদান কারী প্রতিষ্ঠান  ট্রাভেল জোনের উদ্যোগে ১১ এপ্রিল,২০২৬ শনিবার বহদ্দারহাট আর.বি কনভেনশন হলে  মহান আল্লাহর ঘরের মেহমান সম্মানিত  হজ্ব   যাত্রীদের “হজ্ব প্রশিক্ষণ কর্মশালা ও পূণর্মিলনী ২০২৬” এর আয়োজন করা হয় ।
ট্রাভেল জোনের ম্যানেজিং পার্টনার মোজাহেদ হোসেন মিঠু ও মোহাম্মমদ ইব্রাহিমের উপস্থিতিতে ট্রাভেল জোনের ম্যানেজিং পার্টনার কাজী মুহাম্মদ আবদুল হক শাহিদের সভাপতিত্বে কর্মশালার শুরুতে পবিত্র কোরআন পাক থেকে তেলাওয়াত করেন ট্রাভেল জোনের কর্মকর্তা হাফেজ মাওলানা মামুনুর রশিদ, পবিত্র নাতে রাসুল (দঃ) পরিবেশন করেন মাওলানা আয়ায হাসান নুগায়ের ও বাংলাদেশের বিখ্যাত নাত খা মাওলানা শায়ের মুহাম্মদ মহিউদ্দিন তানভীর।
ট্রাভেল জোনের মুয়াল্লিম মাওলানা আবু সায়েম মুহাম্মদ কাইয়ুম এর সঞ্চালনায়  অনুষ্ঠিত এই কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন ট্রাভেল জোনের ম্যানেজার (কমিউনিকেশন, সেলস এন্ড মার্কেটিং) মোহাম্মদ ওবায়দুর রহমান । ট্রাভেল জোনের “হজ্ব  প্রশিক্ষণ কর্মশালা ও পূণর্মিলনী ২০২৬ এ প্রধান অতিথি উপস্থিত থেকে বক্তব্য রাখেন  চট্টগ্রাম ৮ সংসদীয় আসনের মাননীয় সাংসদ আবু সুফিয়ান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামায়াতর মান্যবর চেয়ারম্যান শায়খুল হাদীস আল্লামা কাজী মুহাম্মদ মঈনুদ্দিন আশরাফী , চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর আল্লামা মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী, এডিশনাল ডিআইজি (ডিসি- দক্ষিন) শেখ শরিফুল ইসলাম, লায়ন্স জেলা গর্ভনর লায়ন মোসলেহ উদ্দিন অপু পিএমজেএফ,  পিএমজি’র চেয়ারম্যান ইকবাল হোসাইন, আল আরাফাহ ইসলামী ব্যাংকের জোনাল হেড মোহাম্মদ সালামত উল্লাহ, কল্পলোক মডেল মসজিদের খতিব আল্লামা আনোয়ারুল হক আযহারী, আইআইইউসির অধ্যাপক ড. মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা আবদুল আজিজ রেজবী, অধ্যাপক  মাওলানা জয়নুল আবেদীন কাদেরী, ট্রাভেল জোন ঢাকা অফিসের পরিচালক মুশফিকুর রহিম আব্বাসী,মাওলানা হেলাল উদ্দিন চিশতি,হাফেজ মাওলানা সোইাইল উদ্দিন কাদেরী,মাওলানা নিজাম উদ্দিন আনোয়ারী ।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন দরবার এ বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত মাওলানা মুহাম্দ গোলামুর রহমান আশরফ শাহ, প্রাক্তন লায়ন্স জেলা গর্ভনর ও ক্লিফটন গ্রুপের সিইও এম.ডি.এম মহিউদ্দিন চৌধুরী, প্রাক্তন লায়ন্স জেলা গর্ভনর ও কোহিনুর সিটির চেয়ারম্যান লায়ন কোহিনুর কামাল, ভাইস জেলা গর্ভনর লায়ন মোহাম্মদ কামরুজ্জামান লিটন এমজেএফ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (ডিবি-সিএমপি) মুহাম্মদ হাবিবুর রহমান, বাংলাদেশ বিমানের চট্টগ্রামের স্টেশন ম্যানেজার ফজলে সাব্বির হাসান, চন্দনাইশ উপজেলার প্রাক্তন চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ডেপুটি কন্ট্রোলার আবদুল আজিজ, বিশিষ্ঠ সমাজসেবক আবুল হোসেন মাস্টার, তামাকুমন্ডী লেইন বনিক সমিতির সভাপতি আবু তালেব, সেক্রেটারী মোহাম্মদ মোজাম্মেল, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের  মাদরাসা পরিদর্শক মাওলানা হারুনুর রশিদ, গারাঙ্গীযা দরবার শরীফের শাহজাদা কাজী এবিএম মুহিবুল্লাহ, বিএসআরএম এর প্রতিনিধি হেদায়াতুল ইসলাম,ব্যবসায়ী আলী হোসেন আরিফ, মাওলানা গোলাম কিবরিয়া,মাওলানা মহিউদ্দিন আল কাদেরী , ট্রাভেল জোন পরিচালক আমজাদ হোসেন তালুকদার।
প্রধান প্রশিক্ষক হিসেবে কর্মশালা পরিচালনা করেন বায়তুশ শরফ আলীয়া মাদরাসার অধ্যক্ষ আল্লামা আবু সালেহ মোহাম্মদ সলিমুল্লাহ। শুভেচ্ছা বিনিময় করেন ট্রাভেল জোন পরিবারের মোহাম্মদ আবদুল্লাহ । হজ্ব  যাত্রীদের স্বাস্থ্য সেবা বিষয়ে মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন ডাঃ এ এসএম শওকতুল ইসলাম শওকত ও ডাঃ এ এসএম জুনায়েদ ইসলাম। মিলাদ কিয়াম পরিচালনা করেন শায়ের মাওলানা এমদাদুল হক । সভাপতির বক্তব্য রাখেন ট্রাভেল জোনের ম্যানেজিং পার্টনার কাজী মুহাম্মদ আবদুল হক শাহিদ । কর্মশালার শেষে দোয়া ও মোনাজাত করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আল্লামা এনামুল হক মুজাদ্দেদী (মাঃজিঃআলী ।
কর্মশালায় বাংলাদেশ বিমানের উর্ধতন কর্মকর্তা,বিভিন্ন বেসরকারী বিমান সংস্থার প্রতিনিধি বৃন্দ, কর্পোরেট প্রতিনিধি বৃন্দ, মিডিয়া ও সাংবাদিক প্রতিনিধি বৃন্দ ও হজ্ব যাত্রীগণ উপস্থিত ছিলেন ।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments