মশিউর রহমান সেলিম, কুমিল্লা দক্ষিন প্রতিনিধি,
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে ধানের শীষের বিজয়ে পুরো এলাকাজুড়ে মানুষের মাঝে আনন্দ-উল্লাস যেন থামছে না। এ আসনে ১ লাখ ৬৮ হাজার ১০৮ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আবুল কালাম। তার নিকটতম প্রার্থী জামায়াতের দাঁড়িপাল্লা প্রার্থী ড.এ কে এম সরওয়ার উদ্দিন সিদ্দিকী পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ৪৫৪ ভোট। অর্থাৎ বিএনপির প্রার্থী আবুল কালাম ৫৪ হাজার ৬৫৪ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।
বেসরকারি ভাবে বৃহস্পতিবার রাতে লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী (রিটার্নিং কর্মকর্তারা) পৃথক পৃথক ভাবে স্বাক্ষরিত এ ফল ঘোষণা করেন।
লাকসাম-মনোহরগঞ্জ উপজেলায় ১৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত কুমিল্লা-৯ আসন। আর এ দুই উপজেলা নিয়ে গঠিত জাতীয় সংসদের ২৫৭ নং আসন। এবারের নির্বাচনে কুমিল্লা-৯ আসনে মোট ভোটার রয়েছে ৪ লাখ ৭৮ হাজার ৫৩৫ জন। এ দুই উপজেলায় পুরুষ ভোটার ২ লাখ ৪৭ হাজার ৭৬৫ জন এবং নারী ভোটার ২ লাখ ৩০ হাজার ৭৬৯ জন। এ ছাড়া আসনটির লাকসাম উপজেলায় ১জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। এ আসনটিতে দুটি উপজেলায় ১৩৪ টি ভোট কেন্দ্রে ৯৬৪ টি ভোট কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ভোট দিয়েছেন ৩ লাখ ৩ হাজার ২০৮ জন। ভোট বাতিল হয়েছে ৮ হাজার ৫০৫টি। সেই হিসাবে বৈধ ভোট ছিল ২ লাখ ৯৪ হাজার ৯১৬টি।এ আসনে অন্য প্রার্থীদের মধ্যে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও বৃহত্তর সুন্নিজোটের প্রার্থী আবু বকর ছিদ্দিক চেয়ার প্রতীক নিয়ে ৩ হাজার ৮৭৫ ভোট পেয়েছে।এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সেলিম মাহমুদ হাতপাখা প্রতীকে ৭ হাজার ৪৫৯ ভোট। জাতীয় পার্টি গোলাম মোস্তফা লাঙ্গল প্রতীকে ভোট ১ হাজার ১৯৯। স্বতন্ত্র প্রার্থী আবুল কাশেম হাস প্রতীক ৩৩৩,স্বতন্ত্র প্রার্থী সামিয়া আজিম দোলা ফুটবল প্রতীক নিয়ে ৩৬৪ ভোট এবং মুক্তি জোট ছড়ি প্রতীক পেয়েছে ১২৪ ভোট পেয়েছেন।
উল্লেখ্য স্বাধীনতার পর প্রথম বারের মতো নিরুঙ্কুশ জয় পেল বিএনপি। জয় হলো গণতন্ত্রের। দলীয় ইমেজ আর তারেক রহমানের ইতিবাচক বার্তা সহজ করেছে ধানের শীষের এ বিজয়। এবারের নির্বাচন যেমন প্রানবন্ত হয়েছে তেমনি ১৭ বছর পর শক্তিশালী বিরোধীদল থাকায় জাতীয় সংসদও প্রানবন্ত হবে। প্রায় দুই দশক পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি এবং দীর্ঘ ৩৫ বছর পর এবার পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছেন দেশের মানুষ।


