Homeসারাদেশজেলার খবরলালমনিরহাটে সারের দাবিতে আবারও মহাসড়ক অবরোধ

লালমনিরহাটে সারের দাবিতে আবারও মহাসড়ক অবরোধ

লালমনিরহাট প্রতিনিধি:
পর্যাপ্ত সার সরবরাহ ও সার সিন্ডিকেট বন্ধের দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকরা।

আজ সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে সদর উপজেলার ফকিরের তকেয়া এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করেন তারা। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে উপজেলা প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন কৃষকরা।

কৃষকদের অভিযোগ, আমন মৌসুমে চাহিদা অনুযায়ী সার না পাওয়ায় সময়মতো জমিতে সার প্রয়োগ করতে পারছেন না তারা। বাজারে পর্যাপ্ত সার সরবরাহ না থাকায় কৃষকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। একই সঙ্গে সার নিয়ে সিন্ডিকেট ও কৃত্রিম সংকট তৈরির অভিযোগও করেন তারা।

কৃষকরা বলেন, আমন মৌসুমে ধানের আবাদ চলছে। এ সময়ে জমিতে সময়মতো সার প্রয়োগ করা জরুরি। কিন্তু প্রয়োজন অনুযায়ী সার না পাওয়ায় অনেক কৃষক বিপাকে পড়েছেন। প্রতিদিন পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করা এবং সার নিয়ে সিন্ডিকেট বন্ধের দাবি জানান তারা।

কৃষকদের অবরোধের কারণে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা। প্রায় এক ঘণ্টা পর প্রশাসনের আশ্বাসে সড়ক থেকে সরে যান কৃষকরা।

খবর পেয়ে লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোনিতা দাস, উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে পৌঁছান। তারা কৃষকদের সঙ্গে কথা বলেন এবং সার সরবরাহ পরিস্থিতি নিয়ে তাদের আশ্বস্ত করেন।

লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনিতা দাস বলেন, সারের কোনো সংকট নেই।

কৃষকদের দাবির বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলে তারা অবরোধ প্রত্যাহার করে মহাসড়ক ছেড়ে দেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments