Homeসারাদেশজেলার খবরউত্তরদা ইউপি চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা হাজী ইসমাইলের

উত্তরদা ইউপি চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা হাজী ইসমাইলের

মোহাম্মদ আহসান উল্লাহ:
আসন্ন কুমিল্লার লাকসাম উপজেলার ৬ নম্বর উত্তরদা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয় রাজনীতিতে তৎপরতা বেড়েছে। এরই মধ্যে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন উত্তরদা ইউনিয়ন বিএনপির নেতা ও ব্যবসায়ী হাজী ইসমাইল হোসেন।

শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে বাদ আসর ইউনিয়নের কান্দিরপাড় এলাকায় আয়োজিত এক পথসভায় তিনি এ ঘোষণা দেন।

পথসভায় হাজী ইসমাইল হোসেন বলেন, উত্তরদা ইউনিয়নের মানুষের পাশে থেকে এলাকার উন্নয়ন, শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে তিনি কাজ করতে চান। জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দিয়েই চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান তিনি।

সভায় স্থানীয় বিএনপি নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত সমর্থকেরা করতালি ও স্লোগানের মাধ্যমে হাজী ইসমাইল হোসেনের প্রার্থিতাকে স্বাগত জানান।

হাজী ইসমাইল হোসেনের সমর্থকদের দাবি, ইউনিয়নের বিভিন্ন সংকট ও রাজনৈতিক প্রতিকূলতার সময়ে তিনি নেতাকর্মী ও সাধারণ মানুষের পাশে ছিলেন। এসব কারণে স্থানীয় পর্যায়ে তার একটি সমর্থকগোষ্ঠী রয়েছে।

তবে নির্বাচনে তার প্রার্থিতার ফলে উত্তরদা ইউনিয়নের ভোটের সমীকরণে কী ধরনের পরিবর্তন আসে, তা নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। নির্বাচনকে সামনে রেখে অন্যান্য সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা এবং ভোটারদের অবস্থানও আগামী দিনগুলোতে আরও স্পষ্ট হতে পারে।

উল্লেখ্য, আসন্ন উত্তরদা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে স্থানীয়ভাবে বিভিন্ন প্রার্থী ও সমর্থকদের মধ্যে প্রচার-প্রচারণা শুরু হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments