Homeসারাদেশজেলার খবরনবাব ফয়জুন্নেছা ফাউন্ডেশন: আমাদের কার্যক্রম : মোঃ আজাদ সরকার লিটন

নবাব ফয়জুন্নেছা ফাউন্ডেশন: আমাদের কার্যক্রম : মোঃ আজাদ সরকার লিটন

নবাব ফয়জুন্নেছা কুমিল্লা তথা বাংলাদেশের গর্ব ও অহংকার। নবাব ফয়জুন্নেছা জন্ম গ্রহণ করেছেন ১৮৩৪ সালে, মৃত্যু হয়েছে ১৯০৩ সালে। মৃত্যুর প্রায় শত বছর পর ১৯৯৭ সালে ৩০ ডিসেম্বর সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে নবাব ফয়জুন্নেছা ফাউন্ডেশন কুমিল্লা থেকে যাত্রা শুরু করে। নবাব ফয়জুন্নেছা ফাউন্ডেশন, কুমিল্লা প্রতিবছর মৃত্যু দিবস পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয় এবং নবাব ফয়জুন্নেছার স্মৃতি রক্ষা করার জন্য বহু আন্দোলন করা হয়েছে। ইতোমধ্যে লাকসাম নবাববাড়িতে জাদুঘর করা হয়েছে। জাতীয় জাদুঘরের তিন তলায় নবাব ফয়জুন্নেছা গ্যালারি হয়েছে।
আমাদের চেষ্টায় সকল বিশ্ববিদ্যালয়ের মধ্যে নবাব ফয়জুন্নেছার নামে একটা করে হল এর নামকরণ করা হয়েছে। ২০০৪ সালে সরকার নবাব ফয়জুন্নেছাকে একুশে পদক দিয়েছে। কুমিল্লা মহানগরে একটি সড়কের নামকরণ করা হয়েছে নবাব ফয়জুন্নেছার নামে।২০০৮ সালে নবাব ফয়জুন্নেছা ফাউন্ডেশন কুমিল্লা সমাজসেবা কার্যালয় থেকে নিবন্ধন সনদপত্র পেয়েছে। নবাব ফয়জুন্নেছা ফাউন্ডেশনের আবেদন করার কারণে ২০১৪ সাল থেকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রতিবছর জেলা প্রশাসনের আয়োজনে নবাব ফয়জুন্নেছার মৃত্যু দিবস পালন করে।
নবাব ফয়জুন্নেছা ফাউন্ডেশনের চেষ্টায় আবদুল কুদ্দুছ, ড. রওশনআরা বেগম এবং প্রফেসর বাহাদুর আলীর নবাব ফয়জুন্নেছা গবেষণা মূলক বই বাংলা একাডেমি ও ইসলামি ফাউন্ডেশন পূর্ণ প্রকাশ করে।নবাব ফয়জুন্নেছার জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করণ, জাতীয়ভাবে মৃত্যু দিবস পালন, নবাব ফয়জুন্নেছা পদকসহ বিভিন্ন দাবি বাস্তবায়ণ করার জন্য সরকারের নিকট নবাবা ফয়জুন্নেছা ফাউন্ডেশন আবেদন করে আসছে।নবাব ফয়জুন্নেছা মানুষের কল্যাণে বহু প্রতিষ্ঠান করেছেন, যা সকল মানুষ ভোগ করছে।
আশা করি যার যার অবস্থান থেকে এবং সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে এই মহিয়সী নারীকে শ্রদ্ধা ভরে স্মরণ করবে বলে আমাদের বিশ্বাস।নবাব ফয়জুন্নেছা ফাউন্ডেশনের কার্যক্রম নিয়ে স্মরনিকা প্রকাশ, নবাব ফয়জুন্নেছার জীবন কর্ম নিয়ে বিভিন্ন স্কুল কলেজে সাধারণ জ্ঞান রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। আমাদের চেষ্টায় কুমিল্লা সরকারি মহিলা কলেজে নবাব ফয়জুন্নেছা পাঠাগার করা হয়েছে। কিছু মানুষ কে সেলাই মেশিন দিয়েছি। ঢাকা বহু প্রোগ্রাম করেছি নবাব ফয়জুন্নেছার সম্পত্তি রক্ষা করার জন্য কুমিল্লা লাকসাম অনেক বার মানববন্ধন কর্মসূচি করা হয়েছে।
লেখক: সাধারণ সম্পাদক- নবাব ফয়জুন্নেছা ফাউন্ডেশন,
সদস্য-প্রতিবিম্ব সাহিত্য পরিষদ, কুমিল্লা জেলা শাখা।
উপদেষ্টা: লাকসাম লেখক সংঘ, কুমিল্লা কবি ফোরাম।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments