Homeজাতীয়বিশ্ব বসতি দিবসে প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্ব বসতি দিবসে প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক:
বিশ্ব বসতি দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে।

সোমবার (৫ অক্টোবর) সকালে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আয়োজনে বিশ্ব বসতি দিবসের মূল অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে দেশের আবাসনব্যবস্থা, পরিকল্পিত নগরায়ণ এবং টেকসই বসতি গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হচ্ছে।

অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রী বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে একটি ‘স্বর্ণচাঁপা’ গাছের চারা রোপণ করেন।

এ সময় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন, প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

বিশ্ব বসতি দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সবার জন্য নিরাপদ ও মানসম্মত বাসস্থান নিশ্চিতকরণ, পরিকল্পিত নগরায়ণ এবং পরিবেশবান্ধব ও টেকসই নগর ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরা হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments