Homeজাতীয়বিজিবির অভিযানে কুমিল্লায় হায়েসসহ বিপুল ভারতীয় মাদক উদ্ধার

বিজিবির অভিযানে কুমিল্লায় হায়েসসহ বিপুল ভারতীয় মাদক উদ্ধার

আব্দুর রহমান সাঈফ, কুমিল্লা।।
কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা ও মদসহ একটি হায়েস মাইক্রোবাস আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (৫ অক্টোবর) ভোর ৬টার দিকে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অধীন গীতবাড়ি বিওপির একটি টহল দল মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব মাদকদ্রব্য ও যানবাহন আটক করে।

বিজিবি জানায়, চৌদ্দগ্রাম উপজেলার সীমান্তের প্রায় ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গাংরা নামক এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি হায়েস মাইক্রোবাস থেকে ৮৯ দশমিক ৮ কেজি গাঁজা ও ৬০ বোতল মদ উদ্ধার করা হয়।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটক করা মাদকদ্রব্য ও হায়েস মাইক্রোবাসটি আইনগত প্রক্রিয়া শেষে চৌদ্দগ্রাম থানায় জমা দেওয়ার কথা জানিয়েছে বিজিবি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments