Homeসারাদেশজেলার খবরনকলায় দুর্গাপূজার মণ্ডপে জিআর চাল বিতরণ

নকলায় দুর্গাপূজার মণ্ডপে জিআর চাল বিতরণ

মঞ্জুরুল আহসান, শেরপুর:
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শেরপুরের নকলা উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপে জিআর চাল বিতরণ করা হয়েছে। আজ শনিবার (৩ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে মণ্ডপগুলোর প্রতিনিধিদের হাতে এ চাল বিতরণ করা হয়। এবার নকলা উপজেলার ১৯টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

শেরপুর-২, (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরী এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব জিআর চাল বিতরণ করেন। এ সময় নকলা উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দসহ বিভিন্ন পূজা মণ্ডপের দায়িত্বশীল ব্যক্তি ও সংশ্লিষ্টরা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শারদীয় দুর্গোৎসবকে আনন্দঘন ও নির্বিঘ্ন করতে সবাইকে পারস্পরিক শ্রদ্ধা, ভ্রাতৃত্ব ও সম্প্রীতি বজায় রাখতে হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সম্মিলিত অংশগ্রহণে এবারের দুর্গোৎসব সৌহার্দ্য ও সম্প্রীতির মিলনমেলায় পরিণত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments