Homeজাতীয়নাঙ্গলকোটে হতদরিদ্র লিটনের পরিবারকে বসতঘর উপহার

নাঙ্গলকোটে হতদরিদ্র লিটনের পরিবারকে বসতঘর উপহার

নিজস্ব সংবাদদাতা:
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার লক্ষ্মীপদুয়া গ্রামের হতদরিদ্র মোহাম্মদ লিটনের পরিবারকে নতুন বসতঘর উপহার দিয়েছে লক্ষ্মীপদুয়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদ ও লক্ষ্মীপদুয়া প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন।

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে আনুষ্ঠানিকভাবে নবনির্মিত ঘরটি লিটনের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ নিয়ে লক্ষ্মীপদুয়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে একই গ্রামের তিনটি হতদরিদ্র পরিবারকে বসতঘর উপহার দেওয়া হলো।

লক্ষ্মীপদুয়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সহ-সভাপতি মাওলানা কাউসার আলম ফারুকের সভাপতিত্বে ঘর উদ্বোধন ও হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বৃহত্তর রায়কোট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা জাফর আহমেদ মজুমদার।

লক্ষ্মীপদুয়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সেক্রেটারি আবুল খায়ের সর্দারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাঙ্গড্ডা ফাজিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল মান্নান ভূঁইয়া, বিশিষ্ট সমাজসেবক ও সাবেক মেম্বার ইসহাক হাজারী, লক্ষ্মীপদুয়া প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের অর্থ সম্পাদক নাছির উদ্দীন পিন্টু, সমাজসেবক ও রাজনীতিবিদ সৈয়দ আহমেদ মজুমদার, উত্তর মাহিনী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি ফয়েজ আহমেদ এবং লক্ষ্মীপদুয়া পশ্চিমপাড়া জামে মসজিদের খতিব মাওলানা নূরুল আমিন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো সমাজের বিত্তবানদের নৈতিক দায়িত্ব। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

এ সময় আরও উপস্থিত ছিলেন উত্তর মাহিনী সমাজ কল্যাণ পরিষদের সহ-সভাপতি আবু বকর, লক্ষ্মীপদুয়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদের প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, সমাজসেবক সেরাজুল হক মিয়াজী, আবু তাহের, বাচ্চু মিয়া সওদাগর, রফিকুল ইসলাম, মাহবুবুল হক, শহিদ উল্লাহ, মাওলানা জহিরুল ইসলাম, মিজানুর রহমান মিয়াজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments