Homeসারাদেশজেলার খবরসাবেক সফল চেয়ারম্যান ও আল-আমিন ইন্সটিটিউটের সাবেক প্রধান শিক্ষক ‘বাশার স্যার’কে ঘিরে...

সাবেক সফল চেয়ারম্যান ও আল-আমিন ইন্সটিটিউটের সাবেক প্রধান শিক্ষক ‘বাশার স্যার’কে ঘিরে সমর্থকদের উচ্ছ্বাস

লাকসাম প্রতিনিধি:
কুমিল্লার লাকসাম উপজেলার ৫নং গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আবারও প্রার্থী হয়েছেন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও দক্ষিণ চাঁদপুর গ্রামের কৃতী সন্তান জনাব আবুল বাসার। স্থানীয়দের কাছে তিনি ‘বাশার স্যার’ নামে পরিচিত। তিনি দীর্ঘদিন আল-আমিন ইন্সটিটিউটের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শিক্ষকতা পেশায় সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার কারণে এলাকায় তার রয়েছে দীর্ঘদিনের পরিচিতি। শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন বলে সমর্থকদের দাবি।

আবারও চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার খবরে তার অনুসারী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। ইতোমধ্যে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় শুরু করেছেন বলে জানা গেছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, আবুল বাসারের দীর্ঘ শিক্ষকতা জীবনের কারণে ইউনিয়নের মানুষের একটি বড় অংশের সঙ্গে তার ব্যক্তিগত ও সামাজিক যোগাযোগ রয়েছে। বিশেষ করে সাবেক শিক্ষার্থীদের মধ্যেও তার প্রতি রয়েছে আলাদা শ্রদ্ধা ও ভালোবাসা। চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার মধ্য দিয়ে তিনি পুনরায় জনগণের সেবা করার সুযোগ প্রত্যাশা করছেন।

আবুল বাসার বলেন, ‘গোবিন্দপুর ইউনিয়নের মানুষের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। শিক্ষকতা ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। এবারও জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে নির্বাচনে অংশ নিতে চাই। নির্বাচিত হলে ইউনিয়নের উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের পাশে থাকাই হবে আমার প্রধান লক্ষ্য।’

তিনি আরও বলেন, ইউনিয়নের শিক্ষা, যোগাযোগব্যবস্থা, রাস্তাঘাট, স্বাস্থ্যসেবা, নাগরিক সুবিধা ও সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার পাশাপাশি তরুণদের জন্য কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে কাজ করতে চান।

এদিকে, আবুল বাসারের প্রার্থিতাকে কেন্দ্র করে গোবিন্দপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে নির্বাচনী তৎপরতা বাড়ছে। তবে আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতার চিত্র তফসিল ও মনোনয়ন প্রক্রিয়া শেষে আরও স্পষ্ট হবে।

স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের সংশ্লিষ্টরা মনে করছেন, সাবেক চেয়ারম্যান হিসেবে অভিজ্ঞতা এবং দীর্ঘ শিক্ষকতা জীবনের পরিচিতি আবুল বাসারের নির্বাচনী প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments