Homeজাতীয়নাটোরে নিখোঁজের ছয় দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

নাটোরে নিখোঁজের ছয় দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

মিজানুর রহমান, নাটোর প্রতিনিধি:

নাটোরের বড়াইগ্রামে নিখোঁজের ছয় দিন পর শফিকুল ইসলাম (৩৮) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে উপজেলার কালিকাপুর আদর্শ গ্রামের একটি নির্মাণাধীন টয়লেটের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শফিকুল ইসলাম ওই গ্রামের মৃত শহিদ আলীর ছেলে।

স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার থেকে শফিকুল ইসলাম নিখোঁজ ছিলেন। মঙ্গলবার সকালে প্রতিবেশী মামুন হোসেনের নির্মাণাধীন টয়লেটের ভেতর থেকে পচা গন্ধ পান স্থানীয়রা। পরে সেখানে গিয়ে মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতের ভাই জাকির হোসেনের দাবি, নিখোঁজ হওয়ার কয়েক দিন আগে প্রতিবেশী সোহেল হোসেন নামে এক মাদক কারবারির সঙ্গে মাদক বিক্রিকে কেন্দ্র করে শফিকুলের মারামারি হয়। এ ঘটনার জেরে সোহেল ও তার সহযোগীরা শফিকুলকে হত্যা করেছেন বলে অভিযোগ করেন তিনি।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, পাঁচদিন আগে নিখোঁজ হলেও নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো জিডি বা অভিযোগ করা হয়নি। মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments