Thursday, April 16, 2026
Google search engine
Homeজাতীয়খালেদা জিয়ার মৃত্যুতে দৌলতগঞ্জ বাজার বনিক সমিতির আয়োজনে শোকসভা ও দোয়া অনুষ্ঠিত

খালেদা জিয়ার মৃত্যুতে দৌলতগঞ্জ বাজার বনিক সমিতির আয়োজনে শোকসভা ও দোয়া অনুষ্ঠিত

মোহাম্মদ আহসান উল্লাহ:

সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন নেত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু উপলক্ষে দৌলতগঞ্জ বাজার বণিক সমিতির উদ্যোগে শোকসভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায়  দৌলতগঞ্জ বাজার বণিক সমিতির কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বণিক সমিতির সভাপতি এডভোকেট বদিউল আলম সুজন।

উক্ত অনুষ্ঠানে  সভাপতির বক্তব্যে এডভোকেট বদিউল আলম সুজন বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতিতে এক সাহসী ও প্রভাবশালী নেতা। দেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তার অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে জাতি একজন অভিজ্ঞ রাষ্ট্রনায়ককে হারালো।

ব্যবসায়িক নেতা নুর আলমের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন বনিক সমিতির সহ-সভাপতি আবুল কালাম, সেক্রেটারি নুরুন্নবী, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান ভূট্টো ও সাবেক ছাত্রনেতা জোবায়ের ফয়সাল।

শোকসভায় বক্তারা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, ত্যাগ ও নেতৃত্বের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

অনুষ্ঠান শেষে মরহুমার আত্মার শান্তি ও দেশবাসীর কল্যাণ কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়। এতে লাকসাম বাজার বণিক সমিতির নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments