Wednesday, February 4, 2026
Google search engine
Homeরাজধানীনগরীর ১৮ নং ওয়ার্ডে ধানের শীষে ভোট চাইলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা

নগরীর ১৮ নং ওয়ার্ডে ধানের শীষে ভোট চাইলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা

স্টাফ রিপোর্টার ॥
বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দল-এর ১ নং যুগ্ম আহ্বায়ক তারিক সুলাইমান এর নেতৃত্বে বরিশাল-৫ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী এ্যাড. মো: মজিবর রহমান সরোয়ারের পক্ষে ভোটারদের কাছে গিয়ে হ্যান্ড লিফলেট বিতরণ করে ভোট চেয়ে সংগঠনের নেতাকর্মীরা। শনিবার (৩১ জানুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নগরীর ১৮ নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করে বিএনপির পক্ষে ভোট চান তারা।

এ সময় তারিক সুলাইমান সাথে ছিলেন, ১৮ নং ওয়ার্ড বিএনপির শামীম হাওলাদার, স্বেচ্ছাসেবক দলের নেতা খোকন সরদার, মাইনুল ইসলাম রানা, বিএম কলেজ ছাত্রনেতা রেদওয়ান ইসলাম সুনান।

ভোটারদের উদ্দেশ্য করে তারিক সুলাইমান বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নেত্রীর মৃত্যুর শোককে শক্তিতে রূপান্তরিত করে আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষের মনোনীত প্রার্থী এ্যাড. মো: মজিবর রহমান সরোয়ারের ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। ##

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments