Friday, February 6, 2026
Google search engine
Homeজাতীয়লাকসামে ৪ উপজেলার সাংবাদিকদের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময় সভা

লাকসামে ৪ উপজেলার সাংবাদিকদের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টর:

কুমিল্লার লাকসাম, মনোহরগঞ্জ, লালমাই ও নাঙ্গলকোট উপজেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সভার মূল লক্ষ্য আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা।

বৃহস্পতিবার বিকেলে লাকসামের অস্থায়ী সেনা ক্যাম্পে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন লেফটেন্যান্ট কর্নেল শামছুল আরিফিন নির্বাচনী এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য সেনাবাহিনীর নিরাপত্তা পরিকল্পনা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক নির্মূল এবং যেকোনো ধরনের নির্বাচনী সহিংসতা প্রতিরোধে যৌথ বাহিনীর অভিযান চলমান থাকবে।

মতবিনিময় সভায় সাংবাদিকরা নির্বাচনী পরিবেশ, আইনশৃঙ্খলার চ্যালেঞ্জ এবং মাঠপর্যায়ের বাস্তবতা তুলে ধরেন। সেনাবাহিনী গুজব ও অপপ্রচার রোধে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের আহ্বান জানান। এছাড়া যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা বিশৃঙ্খলার তথ্য দ্রুত সেনাবাহিনীকে জানিয়ে সহযোগিতা করার অনুরোধ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মেজর ফাহিম আল নাহিয়ান, মেজর নুফায়ের ও মেজর নুসরাত কবির।

 

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন: লাকসাম: লাকসামের প্রবীন সাংবাদিক মশিউর রহমান সেলিম, আব্দুর রহিম, নুরু উদ্দিন জালাল আজাদ, মোজাম্মেল হক আলম, আহসান উল্লাহ, আব্দুর রশিদ, দেলোয়ার হোসেন, মনোহরগঞ্জের সাংবাদিক আবু ইউসুফ, আবুল কালাম আজাদ, শাহাদাত হোসেন, হাসান,নাঙ্গলকোটের সাংবাদিক মজিবুর রহমান, কামাল হোসেন, ওমর ফারুক, হুমায়ুন কবির,লালমাইয়ের সাংবাদিক জাহাঙ্গীর আলম, জয়নাল আবেদীন জয়সহ প্রমুখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments