Saturday, February 7, 2026
Google search engine
Homeরাজনীতিইঞ্জিনিয়ার সহিদুজ্জামান অসুস্থ, চিকিৎসা নিতে গেলেন ব্যাংককে

ইঞ্জিনিয়ার সহিদুজ্জামান অসুস্থ, চিকিৎসা নিতে গেলেন ব্যাংককে

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার-০৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান হঠাৎ অসুস্থ হয়ে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক গেছেন। তিনি সোমবার (০২ জানুয়ারি) সকালে ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়েন।
তাঁর পারিবারিক সুত্র জানিয়েছেন, ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান দীর্ঘদিন ধরে হার্টসহ শরীরের বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। তিনি ঢাকায় বেশ কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে চিকিৎসা নিয়েছেন। কিন্তু সঠিক ভাবে তাঁর রোগ নির্ণয় করা সম্ভব না হওয়ায় পারিবারিক সিদ্ধান্তে তিনি উন্নত চিকিৎসায় ব্যাংকক গেছেন।
সুত্র বলছে, তাঁর শারীরিক অবস্থা কিছুটা দুর্বল। তিনি হার্টের সমস্যা নিয়ে চিন্তিত হয়ে আছেন। তিনি বর্তমানে ব্যাংককের মেডপার্ক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে এক বিবৃতিতে নিজের আশু রোগ মুক্তির জন্য কক্সবাজার জেলাবাসিসহ পুরো দেশবাসির কাছে দোয়া চেয়েছেন সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments