Saturday, February 7, 2026
Google search engine
Homeজাতীয়লাকসামে নির্বাচনী সহিংসতা প্রতিরোধে পিএফজির ব্যতিক্রমী সাংস্কৃতিক প্রচারণা

লাকসামে নির্বাচনী সহিংসতা প্রতিরোধে পিএফজির ব্যতিক্রমী সাংস্কৃতিক প্রচারণা

লাকসাম প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার লাকসামে নির্বাচনী সহিংসতা প্রতিরোধ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ব্যতিক্রমী সাংস্কৃতিক সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)।

দিনব্যাপী পরিচালিত এই উদ্যোগে স্থানীয় জনগণের সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। কর্মসূচিতে নির্বাচনী সহিংসতা প্রতিরোধে করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

পাশাপাশি রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সম্মান ও সহনশীলতা বজায় রাখা, বিজয়ী ও পরাজিত পক্ষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আচরণ, ধর্মীয় বিদ্বেষ ও উসকানিমূলক বক্তব্য থেকে বিরত থাকা এবং গুজব প্রতিরোধের ওপর বিশেষভাবে জোর দেওয়া হয়।

এ সময় ভোটার ও দলীয় কর্মীদের সংঘর্ষ পরিহার, নির্বাচনী আচরণবিধি মানা এবং সহিংসতার আশঙ্কা দেখা দিলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানানো হয়।

কর্মসূচির অংশ হিসেবে সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।

এতে অংশ নেন পিএফজির এম্বাসেডর সিরাজুল হক, মহিলা এম্বাসেডর নাজনীন আক্তার নিপা, কো-অর্ডিনেটর জাফর আহমেদ, সিনিয়র সদস্য নাজমুন নাহার নুপুর, সিনিয়র সদস্য সেলিম চৌধুরী হীরা, কামাল হোসেন, সদস্য শহিদুল ইসলাম এবং সদস্য রিমু আফ্রাতুল।

লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানার হাতে লিফলেট তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচারণার উদ্বোধন করা হয়।

পিএফজির এম্বাসেডর সিরাজুল হক জানান, প্রচারণার অংশ হিসেবে লাকসাম উপজেলা পরিষদ চত্বর থেকে লাকসাম বাজার, জংশন বাজার, আশিরপাড় বাজার, মনোহরগঞ্জ বাজার, মৈশাতুয়া বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সাংস্কৃতিক কর্মীদের অংশগ্রহণে গান ও বার্তার মাধ্যমে সাধারণ মানুষকে নির্বাচনী সহিংসতা প্রতিরোধে উদ্বুদ্ধ করা হয়।

এই উদ্যোগে পিএফজির পাশাপাশি ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইসিএজি) অংশ নেয়।

কর্মসূচিতে সহযোগিতা করে এমআইপিএস প্রকল্প ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments