Saturday, February 14, 2026
Google search engine
Homeজাতীয়নবনির্বাচিত এমপি আবুল কালামকে লাকসাম প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা

নবনির্বাচিত এমপি আবুল কালামকে লাকসাম প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা

কুমিল্লা–৯ আসনের সদ্য নির্বাচিত সংসদ সদস্য আবুল কালাম–এর সঙ্গে লাকসাম প্রেসক্লাবের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৯টায় লাকসাম–মনোহরগঞ্জ আসনের সাংসদ আবুল কালামের গ্রামের বাড়ি পাশাপুরে বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবি সংগঠন ও মুক্তিযোদ্ধা সংগঠন ফুলেল শুভেচ্ছা জানান।

একই সময়ে লাকসামের ঐতিহ্যবাহী লাকসাম প্রেসক্লাব–এর সাধারণ সম্পাদক ফারুক আল শারাহর নেতৃত্বে ১৯ সদস্যের একটি প্রতিনিধি দল নবনির্বাচিত এমপিকে শুভেচ্ছা জানান।

এসময় আবুল কালাম দলমত নির্বিশেষে সকল মানুষের সেবা করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, কোনো স্বজনপ্রীতি হবে না এবং মানুষ মন খুলে কথা বলতে পারবে। ফুলেল শুভেচ্ছার জন্য সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে তিনি ভবিষ্যতে ভুলত্রুটি হলে তা ধরিয়ে দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন লাকসাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মুজিবুর রহমান দুলাল, সাবেক আহ্বায়ক মনির আহমেদ, সাধারণ সম্পাদক ফারুক আল শারাহ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রশিদ, অর্থ সম্পাদক হামিদুল ইসলাম, দপ্তর সম্পাদক চন্দন সাহা, প্রচার সম্পাদক শাহ নুরুল আলম, সহ-অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক নাজমুল হাসান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক জি.এম.এস রুবেল, ক্রীড়া সম্পাদক আমজাদ হোসেন, কার্যনির্বাহী সদস্য জিল্লুর রহমান ও মেহাম্মদ আহসান উল্লাহ, আব্দুল মালেক হিরন, মাসুদ পারভেজ রনি, দেলোয়ার হোসেন মনির, মেহাম্মদ আহসান উল্লাহ,মোঃ নাজমুল ইসলাম ও সাইফুল ইসলাম প্রমুখ।

সাংবাদিকরা নবনির্বাচিত এমপির কাছে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গণমুখী উন্নয়নের প্রত্যাশা ব্যক্ত করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments