Friday, February 20, 2026
Google search engine
Homeজাতীয়লালমাইয়ে মাওলানা আব্দুল হাকিম ফাউন্ডেশনের উদ্যোগে ১০০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

লালমাইয়ে মাওলানা আব্দুল হাকিম ফাউন্ডেশনের উদ্যোগে ১০০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

সংবাদদাতা
কুমিল্লার লালমাই উপজেলার হাজীপুর মাওলানা আব্দুল হাকিম ফাউন্ডেশন আয়োজনে প্রতিবছরের ন্যায় পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হাজী মোঃ ফরহাদ হোসেন এর উদ্যোগে ১০০০ পরিবারের মাঝে ৬ষ্ঠ বারের মত ফাউন্ডেশনের কার্যালয় হরিশ্চর চৌরাস্তা কলেজ রোড হাজী ফরহাদ টাওয়ারে বুধবার (১৮ ফেব্রুয়ারী) বিকেলে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

ফাউন্ডেশন সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হাজী মোঃ ফরহাদ হোসেন একজন সমাজসেবক, দানবীর। লালমাই উপজেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, মন্দির দান অব্যাহত আছে। ইফতার সামগ্রী নিতে আসা রমিজ উদ্দিন, ফয়েজ মিয়া, রোজিনা বেগম, সখিনা বেগম তাদের কথা বলে জানা যায়, হাজী ফরহাদ সাহেব গরীব দুঃখিদের পাশে সবসময় থাকেন। পবিত্র মাহে রমজান উপলক্ষে আল্লাহর কাছে দুই হাতে দোয়া করি তিনি যেন সুস্থ্য থাকেন। এর পাশাপাশি পরিবারের জন্য তারা দোয়া করেছেন। ফরহাদ সাহেবের কথা বলে শেষ করা যাবে না। আল্লাহরতালা তাকে বড় মন দিয়েছেন। আমরা তার দীর্ঘায়ু কামনা করি। ইফতার সামগ্রী প্যাকেজে রয়েছে মুড়ি ১ কেজি, ছোলা ১ কেজি, চিনি ১ কেজি, তৈল ১ লিঃ, পেয়াজ ১ কেজি, আলু ১ কেজি, ট্যাংক ২০০ গ্রাম, খেজুর ৫০০ গ্রাম।

এসময় উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল হাকিম ফাউন্ডেশন এর সেক্রেটারী মোঃ আনোয়ার হোসেন মজুমদার, দপ্তর সম্পাদক মোঃ শেখ নোমান, রয়েল ডায়াগনষ্টিক সেন্টার ব্যবস্থাপক মোঃ ওসমান গনি মুন্না, লালমাই উপজেলা ছাত্রদলের প্রস্তাবিত সভাপতি কামরুল হাসান সহ ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী ও এলাকার বিভিন্ন পেশাজিবী লোকজন।

প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হাজী মোঃ ফরহাদ হোসেন মুঠোফোনে জানান, আল্লাহর কাছে শুকরিয়া পবিত্র মাহে রমজান সন্নিকটে। মাওলানা আব্দুল হাকিম ফাউন্ডেশন এর পক্ষ থেকে সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন। ১০০০ পরিবারের জন্য ইফতার সামগ্রী বিতরণ আয়োজনটি করতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া। আমার জন্য সকলে দোয়া করবেন আমি যেন বিদেশে সুস্থ্্য থাকি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments