কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসন থেকে সদ্য নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় শিল্পবিষয়ক সম্পাদক মো. আবুল কালাম বলেছেন, ‘পদ-পদবির ঊর্ধ্বে হলো মানুষ, আর সবার ঊর্ধ্বে বাংলাদেশ। আমার রাজনীতির লক্ষ্য কখনোই অর্থ বা ক্ষমতা নয়; আমার একমাত্র অঙ্গীকার মানুষের কল্যাণ, ন্যায় ও উন্নয়ন। আমি মানুষের স্বার্থ ও মর্যাদা রক্ষায় দায়িত্ববোধ এবং দায়বদ্ধতা নিয়ে কাজ করে যাব।’
রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় লাকসাম উপজেলার গোবিন্দপুর (উত্তর) ইউনিয়নের মোহাম্মদপুর ঈদগাহ মাঠে বিএনপি ও অঙ্গসংগঠন কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, জনগণের ঐতিহাসিক রায়ে কুমিল্লা-৯ আসনে জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছি।
দল-মত-নির্বিশেষে লাকসাম ও মনোহরগঞ্জের প্রতিটি মানুষের পাশে থাকব। এই বিজয় কোনো ব্যক্তিগত সাফল্য নয়, এটি এই আসনের সর্বস্তরের মানুষের ভালোবাসা, বিশ্বাস ও আস্থার বিজয়।’ এমপি আবুল কালাম বলেন, ‘দীর্ঘ রাজনৈতিক জীবনের প্রতিটি সংগ্রাম, ত্যাগ ও পথচলার মূল্যায়ন আজ আপনারা ভোটের মাধ্যমে করেছেন। আপনাদের অকুণ্ঠ সমর্থন, আন্তরিকতা ও দোয়া আমাকে গভীরভাবে অভিভূত করেছে।
আমি কৃতজ্ঞ মহান আল্লাহর দরবারে, কৃতজ্ঞ আমার প্রিয় লাকসাম ও মনোহরগঞ্জবাসীর কাছে। এই বিজয়ের মধ্য দিয়ে আমার জীবনে শুরু হলো নতুন অধ্যায়, নতুন দায়িত্ব ও নতুন অঙ্গীকার।’ তিনি আরো বলেন, ‘আমি প্রতিশ্রুতি দিচ্ছি, দল-মত-নির্বিশেষে লাকসাম ও মনোহরগঞ্জের প্রতিটি মানুষের পাশে থাকব। শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা, অবকাঠামো উন্নয়ন ও মানবিক সহায়তায় একটি সমৃদ্ধ ও শান্তিপূর্ণ লাকসাম ও মনোহরগঞ্জ গড়ে তুলতে সর্বশক্তি দিয়ে কাজ করব।’
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আবদুর রহমান বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহ আলম, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মুশু, উপজেলা যুবদলের সভাপতি জিল্লুর রহমান ফারুক, ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিন মিয়া, উপজেলা সেচ্ছাসেবকদলের আহবায়ক মাসুদ রানা বেলাল উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরে আলম, , পৌর সেচ্ছাসেবকদলের সদস্যসচিব আলী হায়দার মামুন, উপজেলা বিএনপির সদস্য আব্দুল বারেক বারী, উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সোহাগ খান,গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম বাবুর্চি, সহ-সভাপতি লেয়াকত হোসেন, সহসভাপতি জহিরুল হক, ১ নং ওয়ার্ড সভাপতি মনু খন্দকার ২ নং ওয়ার্ড সভাপতি মনির হোসেনসহ। যুবদল নেতা রাজু হোসেন, কুদ্দুস, রিফাত রুবেল, তুহিন, ১ নং ওয়ার্ড সেক্রেটারী মুরাদ হোসেনসহ প্রমুখ।


