নিজস্ প্রতিবেদক: বর্ণিল আয়োজনে কুমিল্লার নাঙ্গলকোটের বাঙ্গড্ডা পশ্চিম বাজারে বিশ্বের শীর্ষ স্থানীয় ব্র্যান্ড স্যামসাং মোবাইলের নতুন শপ জেড.এস ডিস্ট্রিবিউশন শো-রুম উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় বাঙ্গড্ডা পশ্চিম বাজার লাকসাম সিএনজি স্টেশন সংলগ্নে শাহিন মার্কেটে কেক ও ফিতা কেটে দোয়া মোনাজাতের মাধ্যমে এ শো-রুম উদ্বোধন করেন, ছারছিনা দারুসসুন্নাত কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মুফতি মোহাম্মদ সিরাজুম মুনীর তাওহীদ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, স্যামসাং এর সিনিয়র এরিয়া ম্যানেজার মোহাম্মদ সজিব মিয়া, টেরিটোরি ম্যানেজার আরিফ হোসেন, জেড.এস মোবাইল শো রুম স্বত্বাধিকারী মোহাম্মদ জহির উদ্দিন ও মোহাম্মদ জামাল উদ্দিন।
এর আগে শো-রুমের সত্ত্বাধিকারী জহির উদ্দিনের মায়ের রূহের মাগফিরাত কামনায় বাঙ্গড্ডা বাজার সংলগ্ন নিজ বাড়িতে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে শত শত মুসুল্লি অংশগ্রহণ করেন।


