লাকসাম প্রতিনিধিঃ
‘দুর্যোগের প্রস্তুতিতে লড়ব’ তারন্যের বাংলাদেশ গড়ব” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার লাকসামে আজ মঙ্গলবার জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে অগ্নিকান্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া, র্যালি ও আলোচনা এবং স্কুল শিক্ষার্থীদের মাঝে দুর্যোগ বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন লাকসাম উপজেলা নিবার্হী কর্মকর্তা নার্গিস সুলতানা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহাম্মদ উল্লাহ সবুজের পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মানসী পাল, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী নুরুল ইসলাম, বিএডিসি সেচ প্রকল্পের উপ-সহকারী প্রকৌশলী গনেশ চন্দ্র দাস, প্রকল্প কর্মকর্তা মিজানুর রহমান, সমবায় কর্মকর্তা ভুঁইয়া মোঃ শাহীনুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কামরুন নাহারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


