দেবব্রত পাল বাপ্পী, লাকসাম:
কুমিল্লার লাকসামে শনিবার (২১ মার্চ) সকালে উপজেলা মসজিদে উপজেলা প্রশাসনের উদ্যোগে পবিত্র ঈদ-উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়,উপজেলা পরিষদের মাঠ প্রাঙ্গণে ঈদের জামাত হওয়ার কথা ছিল। উপজেলা পরিষদের শতভাগ আয়োজনও ছিল। বৈরী আবহাওয়া থাকায় ওই স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি। ইউএনও নার্গিস সুলতানার সাথে কথা বলে জানা যায়, লোকজন দিয়ে মাঠটি শতভাগ পরিচর্যা করেছি কিন্তু বৈরী আবহাওয়ার জন্য ঈদের জামাতটি অনুষ্ঠিত হয়নি। সরে জমিনে ঘুরে দেখা যায়, উপজেলা জামে মসজিদে বিভিন্ন পেশাজীবি লোকজন শান্তিপূর্ন ভাবে ঈদের জামাত করতে পেরেছে। ঈদের জামাত শেষে একে অপরকে আলিঙ্গন করতে দেখা যায়। একে অপরের সাথে কথা আদান প্রদান করতে দেখা যায়।
এ ব্যাপারে লাকসাম উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা প্রতিনিধিকে জানান, আল্লাহর অশেষ কৃপায় উপজেলা বিভিন্ন স্থানে শান্তিপূর্ন ভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী ওনাদের কাজ করছেন। পরিশেষে সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।


