Monday, March 23, 2026
Google search engine
Homeধর্মআলীশ্বর শান্তিনিকেতন বৌদ্ধ বিহারে পূর্নানন্দ মহাথের ৩৫তম মৃত্যুবার্ষিকী উদ্যাপন

আলীশ্বর শান্তিনিকেতন বৌদ্ধ বিহারে পূর্নানন্দ মহাথের ৩৫তম মৃত্যুবার্ষিকী উদ্যাপন

দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
কুমিল্লার লালমাই উপজেলার আলীশ্বর শান্তিনিকেতন বৌদ্ধ বিহারে বিনয়াচার্য পরম পূজ্য ভদন্ত পূর্নানন্দ মহাথের’র ৩৫ তম মৃত্যুবার্ষিকী শুক্রবার (২০ মার্চ) সকালে উদ্যাপন ২০২৬ করা হয়েছে।

ঢাকা আন্তজার্তিক বৌদ্ধ বিহার অধ্যক্ষ ভদন্ত ধর্মমিত্র মহাথের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-১০ সংসদ সদস্য মোবাশের আলম ভূঁইয়া। আশীর্বাদক ধর্মমিত্র মহাথের। প্রধান আলোচক অধ্যাপক জিনবোধি মহাথের। বিশেষ অতিথি ছিলেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতা, ওসি তদন্ত সাইফুল। জিনালংকার মহাথের, প্রজ্ঞাশ্রী মহাথের, আলোচক প্রজ্ঞাজ্যোতি মহাথের, ধর্মপাল মহাথের, উদ্বোধক আলীশ্বর শান্তিনিকেতন বৌদ্ধ বিহার অধ্যক্ষ জিনানন্দ মহাথের। অন্যান্যদের মধ্যে আর উপস্থিত ছিলেন উদযাপন কমিটির সভাপতি শ্রীমৎ ধর্মানন্দ ভিক্ষু, সাধারণ সম্পাদক সমর চন্দ্র সিংহ সহ লালমাই উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিনয়াচার্য পরম পূজ্য ভদন্ত পূর্নানন্দ মহাথের’র চোখে সবাই সমান ছিল। বৌদ্ধ সমাজ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমি আপনাদের সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমার ধর্মীয় প্রতিষ্ঠানে যা দিব আপনাদের বৌদ্ধ মন্দিরে তা দিব। আমার জন্য সকলে দোয়া করবেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments