Monday, March 23, 2026
Google search engine
Homeরাজনীতিক্লিন বাংলাদেশ হাটহাজারী’র ঈদ আনন্দের উপহার সামগ্রী বিতরণ

ক্লিন বাংলাদেশ হাটহাজারী’র ঈদ আনন্দের উপহার সামগ্রী বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সামাজিক সংগঠন ক্লিন বাংলাদেশ হাটহাজারী এর উদ্যোগে গরীব ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ঈদের আনন্দ সমাজের সুবিধাবঞ্চিত মানুষের সাথে ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যে এই মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। এই আয়োজনের সমন্বয়ক হিসেবে কাজ করেন সৈয়দ আহমদ বরকত উল্লাহ আকিব ও দোলা চৌধুরী ।

এ সময় সংগঠনের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিতদের মধ্যে ছিলেন রনি, তাসিন, প্রত্যয়ী, নাঈম, অর্ক, আদিত্য, ইস্পা, রিসতিয়া, আকাসা, সামিরা, সাইফা, সুমাইয়া ও আইরিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাঈদ। পরে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে চাল, সেমাই, চিনি, নুডুলস, আলু, চিড়া,বিভিন্ন ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

স্থানীয়রা ক্লিন বাংলাদেশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের মানবিক কার্যক্রম সমাজে সহমর্মিতা, ভালোবাসা ও পারস্পরিক সহযোগিতার দৃষ্টান্ত স্থাপন করে।

সংগঠনের সাধারণ সম্পাদক মিজবাহ উল হক ইমন বলেন, “ঈদের আনন্দ যেন সমাজের কোনো গরীব পরিবারের কাছে ফিকে না হয়ে যায় সেই লক্ষ্য থেকেই আমাদের এই উদ্যোগ। আমরা চাই সবাই আনন্দের সাথে ঈদ উদযাপন করতে পারে। সেই ভাবনা থেকেই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই ছোট প্রচেষ্টা।”

তিনি আরও বলেন, “ক্লিন বাংলাদেশ হাটহাজারী মূলত পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম নিয়ে কাজ করে। পাশাপাশি আমরা সবসময় মানবিক, সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছি এবং ভবিষ্যতেও মানুষের কল্যাণে কাজ করে যাব।” সংগঠনের লিডার দোলা তার বক্তব্যে বলেন, “ঈদ মানে শুধু নিজের আনন্দ নয়, সবার সাথে সেই আনন্দ ভাগ করে নেওয়া। আমরা চাই সমাজের প্রতিটি মানুষ হাসিমুখে ঈদ উদযাপন করুক। সেই লক্ষ্যেই ক্লিন বাংলাদেশ সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছে।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments