স্টাফ রিপোর্টার ॥
শিশু কিশোর শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধের তথ্য তুলে ধরতে অন্যান্য বছরের ন্যায় এ বছরও বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ) উদ্যোগে মুক্তিযুদ্ধের তথ্য, দলিল পত্র প্রদর্শনী ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। একইসাথে বীর মুক্তিযোদ্ধা এমএজি কবীর ভুলু’র জীবন কাহিনী নিয়ে প্রকাশিত ‘পাতার আড়ালে জীবন’ প্রকাশনা উৎসবের মধ্যে দিয়ে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানমালা পর্ব সমাপ্ত হয়েছে। বইটির লেখক- বীর মুক্তিযোদ্ধা কামরুল নাহার শেলী। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল ৩টায় বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান খান স্বপনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করেন, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, লেখক সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিশু কিশোর শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়া ৩ গ্রুপের শিক্ষার্থীদের পুরস্কার সহ উপস্থিত সব শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা এমএজি কবীর ভুলু বলেন -‘আমার মুক্তিযুদ্ধের জীবন কাহিনীর সামান্যই বইতে তুলে আনতে পেরেছি -তারপরও যদি এই বইটি কোন ভুল-ভ্রান্তি থাকে আপনারা বলবেন ‘।
অনুষ্ঠানের বিশিষ্ট বামপন্থী সংগ্রামী, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ অধ্যাপক আব্দুস সাত্তার বলেন ‘মুক্তিযুদ্ধ আমাদের শ্রেষ্ঠ অর্জন -এই অর্জনকে নতুন প্রজন্মের মাধ্যমে সরিয়ে দিতে হবে -মুক্তিযোদ্ধারা, তাদের জীবন কাহিনী লেখার মাধ্যমে, ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার যে প্রচেষ্টা দিয়েছেন তাকে আমি ধন্যবাদ জানাই ‘
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের ইতিহাস লেখক, সাইফুল আহসান বুলবুল, বিশিষ্ট কবি ও ছড়াকার দীপংকর চক্রবর্তী, বিশিষ্ট লেখিকা ফয়জুন নাহার শেলী, ‘পাতার আড়ালে জীবন ‘গ্রন্থের লেখিকা কামরুন নাহার শেলী। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা মর্তুজা মানিক, বীর মুক্তিযোদ্ধা পরিমল কুমার ঘোষ, বীর মুক্তিযোদ্ধা আমির আলী, বীরমুক্তিযোদ্ধা প্রশান্ত কুমার দাস, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কেশবচন্দ্র কর, বীর মুক্তিযোদ্ধা অরুনের সরখেল, বীর মুক্তিযোদ্ধা কাজী হারুন অর রশিদ, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ, প্রফেসর মোঃ আসাদুজ্জামান। সরকারি ব্রজমোহন কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো: ইমানুল হাকিম, পটুয়াখালী সরকারি মহিলা কলেজ, সাবেক অধ্যক্ষ প্রফেসর মো: মোদাচ্ছের বিল্লাহ, মহিলা নেত্রী টুনু রানী কর্মকার, সাবেক ব্যাংকার আলতাফ হোসেন, সাংবাদিক কমল সেনগুপ্ত, ডাক্তার কবিউল করিম প্রমুখ।


