Sunday, April 12, 2026
Google search engine
Homeরাজধানীলাকসামে মহামান্য ১০ম সংঘরাজ জ্যোতিপাল মহাথের’র ২৪তম মহাপ্রয়ান বার্ষিকী অনুষ্ঠিত

লাকসামে মহামান্য ১০ম সংঘরাজ জ্যোতিপাল মহাথের’র ২৪তম মহাপ্রয়ান বার্ষিকী অনুষ্ঠিত

দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
কুমিল্লার লাকসামে শুক্রবার (১০ এপ্রিল) সকালে উপজেলার বাকই ইউনিয়নস্থ বাংলাদেশ মহান মুক্তিযুদ্ধের অন্যতম আন্তর্জাতিক সংগঠক, রাষ্ট্রীয় সর্বচ্চো পুরষ্কার স্বাধীনতা পদক ও একুশে ভূষিত খ্যাতিমান বৌদ্ধ পন্ডিত মহামান্য ১০ম সংঘরাজ জ্যোতিপাল মহাথেরর ২৪তম মহাপ্রয়ান বার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
কুমিল্লা শালবন বিহার অধ্যক্ষ কর্মবীর শীলভদ্র মহাথেরোর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে দায়িত্ব পালন করেন লাকসাম উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডা. নুর উল্যাহ রায়হান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সুপারনিউম্যারারি প্রফেসর এবং প্রাক্তণ চেয়ারম্যান, পালি ও বুদ্ধিষ্ট স্টাডিজ বিভাগ ঢাকা বিশ^বিদ্যালয় ড. সুকোমল বড়ুয়া, লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা। সম্মানিত অতিথি ছিলেন লাকসাম পৌরসভা বিএনপি যুগ্ন সম্পাদক ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুমিল্লা জেলা সভাপতি বাবু সুভাষ বনিক, সেক্রেটারী বিশ্তবম সাহা বিশু, ট্রাস্টি, বৌদ্ধ ধর্মীয় ট্রাষ্ট ঢাকা বাবু রাজিব কান্তি বড়ুয়া, কুমিল্লা বৌদ্ধ সমিতির সভাপতি বাবু জ্যোতিষ সিংহ (খোকন) সহ বাকই দক্ষিণ ইউনিয়ন বিএনপি অংগসংগঠনের নেতৃবৃন্দ। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সংঘরাজ জ্যোতিপাল মহাথের ফাউন্ডেশন (বিশ^ বৌদ্ধ সৌভ্রাতৃত্ব সংঘ) এর সংঘরাজ জ্যোতিপাল মহাথে কনৈতচৈত্য মহাবিহার পরিচালক পর্ষদ সভাপতি প্রজ্ঞাশ্রী মহাথের ,সাধারণ প্রকৌশলী স্বপন চন্দ্র সিংহ, সমন্বয়ক প্রিয় মোহন সিংহ, শ্যামল সিংহ, বিদ্যুৎ বড়–য়া সহ দায়ক-দায়িকাবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাষ্টার সুব্রত সিংহ। অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দকে উত্তরী প্রদান করা হয় এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমাদের এমপি মহোদয় মো. আবুল কালাম রাষ্ট্রীয় কর্মসূচী থাকায় আসতে না পারায় আমি দুঃখিত। আজ শুক্রবার বন্ধের দিন তবু রাষ্ট্রীয় প্রয়োজনে সংসদে বিল প্রনোয়ন পাশ করায় সেই অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন তাই আসতে পারেনি। এমপি মহোদয় আপনাদের পাশে থাকবেন সব সময়। আজ সংঘরাজ জ্যোতিপালের ২৪তম প্রয়ান দিবস উপলক্ষে ওনাকে গভীর ভাবে শ্রদ্ধাজ্ঞাপন করছি। আল্লাহ ওনাকে বেহেস্ত নবীস করুক।

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments