Saturday, April 25, 2026
Google search engine
Homeজাতীয়লাকসামে মাদকসহ দুই যুবক আটক

লাকসামে মাদকসহ দুই যুবক আটক

কুমিল্লার লাকসামে ইয়াবাসহ দুই যুবককে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছেন। এ সময় তাদের কাছ থেকে ৪৪পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

বুধবার রাতে তাদেরকে উপজেলার মুদাফরগঞ্জ বাজার থেকে মাদকসহ আটক করা হয়।বৃহস্পতিবার আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলেন- মুদাফরগঞ্জ (উত্তর) ইউনিয়নের ১ নং ওয়ার্ডের নগরীপাড়া গ্রামের মৃধাবাড়ির মনু মিয়ার ছেলে শাহজাহান এবং মুদাফরগঞ্জ (উত্তর) ইউনিয়নের পাশাপুর গ্রামের আবদুল মতিনের ছেলে সালাহ উদ্দিন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঘটনারদিন রাতে মুদাফরগঞ্জ-লাকসাম সড়কে নগরীপাড়ার মা-মনি ট্রেডার্সের (মীর হোসেনের দোকান) সামনে, ওই দুই যুবক সন্দেহজনক ভাবে ঘুরাঘুরি করছিল। তারা মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছিলো। স্থানীয় গ্রামবাসীরা বিষয়টি টের পেয়ে তাদের আটক এবং তল্লাশী করে ৪৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।

তাৎক্ষনিক এলাকাবাসী লাকসাম থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এলে এলাকাবাসী আটককৃত দুই মাদক ব্যবসায়ীকে মুদাফরগঞ্জ বাজার কমিটির সেক্রেটারি আলহাজ্ব আবুল কাশেমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে পুলিশে সোপর্দ করেন।

লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ আহাম্মদ বলেন, মাদকের বিষয়ে পুলিশের জিরো টলারেন্স ঘোষণা রয়েছে। তবে এক্ষেত্রে এলাকাবাসীর প্রতি সার্বিক সহযোগিতার আহবান জানান তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments