Monday, April 27, 2026
Google search engine
Homeরাজনীতিলাকসামে ইসলামিক এডুকেশন সোসাইটির সনদ বিতরণ

লাকসামে ইসলামিক এডুকেশন সোসাইটির সনদ বিতরণ

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসামে ইসলামিক এডুকেশন সোসাইটির আয়োজনে ২০২৫ সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষার সনদ ও বৃত্তির এককালীন অর্থ বিতরণ করা হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) বিকেলে পশ্চিমগাঁওস্থ আল হেদায়া ইসলামিয়া মহিলা আলিম মাদ্রাসা মিলনায়তনে ১৫ জন কৃতি শিক্ষার্থীর হাতে সনদ ও বৃত্তির অর্থ তুলে দেয়া হয়।

প্রধান অতিথি হিসেবে কৃতি শিক্ষার্থীদের হাতে সনদ ও বৃত্তির অর্থ তুলে দেন, ইসলামিক এডুকেশন সোসাইটির কুমিল্লা দক্ষিণ জেলা উপদেষ্টা, জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ড. ছৈয়দ এ.কে.এম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, লাকসাম পৌরসভা জামায়াতের আমীর মু. জয়নাল আবেদীন পাটোয়ারী, উপজেলা জামায়াতের আমীর হাফেজ জহিরুল ইসলাম, পৌরসভা জামায়াতের সেক্রেটারি লেকচারার মাওলানা মুহাম্মদ শহীদ উল্লাহ।

মাওলানা ফরিদ উদ্দিনের পরিচালনায় সনদ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইসলামিক এডুকেশন সোসাইটির কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি আবু দাউদ বিএসসি। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments