দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
কুমিল্লার লাকসামে প্রতিবছরের ন্যায় ১৫ মে (শুক্রবার) দুপুরে পৌরশহরের নশরতপুর শ্রী শ্রী রাধামাধব সেবাশ্রমে বাৎসরিক বাউল গোসাই তিরধান দিবস পালিত হয়েছে।
সরেজমিনে ঘুরে দেখা যায়, বৃহস্পতিবার থেকে বাউল গোসাই’র ভক্তবৃন্দ বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে ধামে আসতে দেখা যায়। ভক্তবৃন্দ উৎসকে কেন্দ্র করে ভক্তবৃন্দ চাউল, নারকেল, কাপড়-চোপড় গুরু বাড়িতে আনতে দেখা যায়।
নাঙ্গলকোট থেকে আসা এক ভক্তবৃন্দ বলেন, প্রতিবছর আমরা এই দিনটির অপেক্ষা থাকি। আমরা গুরুর বাড়িতে এসে নিজেকে ধন্য মনে করছি। গুরুর আর্শীবাদ পেলে আমরা ধন্য হবো।
অপরদিকে নোয়াখালি থেকে আসা ভক্ত বলেন, আমরা প্রতিবছর বাউল গোসাই’র ধামে আসি। আমরা ধামে আসতে পেরে ধন্য। অপরদিকে বেলা বাড়ার সাথে সাথে হাজার হাজার ভক্তবৃন্দ গোসাই বাড়িতে আসতে দেখা যায়।
বিভিন্ন দোকানিরা বিভিন্ন মালামালের পসরা সাজিয়ে বসতে দেখা যায়। সকাল থেকে নাটমন্দিরের প্রাঙ্গণে লালমাই বেতার শিল্পী পরিক্ষিত বনিকের কন্ঠে ধর্মীয় সঙ্গীত পরিবেশন করেন।
ভক্তবৃন্দরা গান শ্রবণ করেন এবং দুপুরের হাজার হাজার ভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়। মন্দিরের সেবায়ের ও প্রধান পৃষ্ঠপোষক সৌনক বন্দোপাধ্যায় (জয়) শিল্পিদেরকে উত্তরী পড়িয়ে দেন।
এসময় উপস্থিত ছিলেন শ্রী শ্রী রাধামাধব সেবাশ্রম সভাপতি সীমা নির্মল গোস্বামী ও পৃষ্ঠপোষক সৌনক বন্দোপাধ্যায় (জয়) সহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও সকল ভক্তবৃন্দ।


