Monday, May 25, 2026
Google search engine
Homeজাতীয়নাঙ্গলকোটে বিনামূল্যে দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত 

নাঙ্গলকোটে বিনামূল্যে দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত 

প্রেস বিজ্ঞপ্তি:
১৯ মে মঙ্গলবার কুমিল্লার  নাঙ্গলকোটের ঝিকটিয়া ইছহাক মজুমদার আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে দিনব্যাপী চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
নাঙ্গলকোট রাইটার্স এসোসিয়েশনের আয়োজনে, ভার্ড কামাল চক্ষু হাসপাতালের বাস্তবায়নে এবং স্পৃহা ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় ক্যাম্পিংয়ের শুরুতে কুরআন তেলাওয়াত করেন কবি আজিম উল্যাহ হানিফ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন শিক্ষক  আফজাল হোসাইন মিয়াজী। সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক মো: মিজানুর রহমান। চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র মেডিকেল অফিসার মহি উদ্দিন আহমেদ আশিক, সিনিয়র প্রোগ্রাম সংগঠক মো: লালন উদ্দিন, প্রোগ্রাম সংগঠক বকুল নমো, ব্লক নার্স নিজাম উদ্দিন, ওটি বয় রবিউল করিম।
ঝিকটিয়া গার্লস স্কুলের স্কাউটের শিক্ষার্থীবৃন্দরা। এসময় স্কুলের আশেপাশের বামপাড়া, বাসন্ডা, মন্তলী, ঝাটিয়াপাড়ার প্রায় ২ শতাধিক মানুষ বিনামূল্যে সেবা গ্রহণ করেন।
বার্তা প্রেরক,
আজিম উল্যাহ হানিফ
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments