Thursday, June 4, 2026
Google search engine
Homeআন্তর্জাতিকমার্কিন যুদ্ধজাহাজে ইরানের হামলা, যা বলল যুক্তরাষ্ট্র

মার্কিন যুদ্ধজাহাজে ইরানের হামলা, যা বলল যুক্তরাষ্ট্র

ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের একটি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরানের নৌবাহিনী। তেহরানের অভিযোগ, জাহাজটি ইরানি বাণিজ্যিক জাহাজের বিরুদ্ধে পরিচালিত মার্কিন অভিযানের অংশ হিসেবে কাজ করছিল। তবে যুক্তরাষ্ট্র এ দাবি অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। বলেছে, ইরান মিথ্যা তথ্য ছড়াচ্ছে। খবর বার্তাসংস্থা আনাদোলুর।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের নৌবাহিনী ওমান উপসাগরে অবস্থানরত যুক্তরাষ্ট্রের একটি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে বুধবার (৩ জুন) দাবি করেছে তারা। তাদের দাবি, জাহাজটি ইরানি বাণিজ্যিক জাহাজের বিরুদ্ধে পরিচালিত মার্কিন হামলার ‘কমান্ড ও কন্ট্রোল সেন্টার’ হিসেবে কাজ করছিল।

এক বিবৃতিতে ইরানের নৌবাহিনীর জনসংযোগ বিভাগ জানায়, যুক্তরাষ্ট্রের ‘আগ্রাসী কর্মকাণ্ড’, হরমুজ প্রণালিতে নিয়ম লঙ্ঘন এবং ওমান উপসাগরে ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার জবাব হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ইরানের নৌবাহিনী ওমান উপসাগরে একটি মার্কিন ডেস্ট্রয়ারকে শনাক্ত করে। মার্কিন ওই ডেস্ট্রয়ারটি ইরানের আঞ্চলিক সমুদ্রসীমার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছিল। ইরানের নৌবাহিনী বলেছে, ‘ইরানের নৌবাহিনী এই শত্রুতামূলক কর্মকাণ্ডের কমান্ড ও কন্ট্রোল সেন্টারকে লক্ষ্য করে হামলা করেছে।’

নৌবাহিনী আরও জানায়, তারা অঞ্চলে ‘মার্কিন-জায়নবাদী’ তৎপরতার ওপর নজরদারি অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতে আরও পালটা পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বুধবার ইরানের এই দাবি প্রত্যাখ্যান করেছে। সেন্টকম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেছে, ‘ইরান মিথ্যা বলছে। সমুদ্রে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক সম্পদ নিরাপদ, বাধাহীন এবং স্বাভাবিকভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments