Homeজাতীয়ঢাকার বাতাস আজ ‘সহনীয়’

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’

বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় আজ শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। বুধবার (২৪ জুন) সকাল ৮টা ৩০ মিনিটে প্রকাশিত বায়ুমান সূচক (এয়ার কোয়ালিটি ইনডেক্স) অনুযায়ী, জাকার্তার স্কোর ছিল ১৮০।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী, একই সময়ে বাংলাদেশের রাজধানী ঢাকা ৯৮ স্কোর নিয়ে তালিকার ১৪তম স্থানে রয়েছে। এ স্কোর ‘মাঝারি’ বা ‘সহনীয়’ বায়ুমানের নির্দেশক হিসেবে বিবেচিত হয়।

তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের রাজধানী লাহোর, যার বায়ুমান সূচক ১৭৮। ১৭০ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে কাতারের রাজধানী দোহা। চতুর্থ স্থানে থাকা কঙ্গোর রাজধানী কিনশাসার স্কোর ১৬৯ এবং পঞ্চম স্থানে থাকা উগান্ডার রাজধানী কাম্পালার স্কোর ১৫২।

আইকিউএয়ার বিশ্বের বিভিন্ন শহরের তাৎক্ষণিক বায়ুমানের তথ্য প্রকাশ করে। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, এএকিউআই স্কোর ০ থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে তা ‘মাঝারি’ বা ‘সহনীয়’ হিসেবে বিবেচিত হয়।

এ ছাড়া, ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ বায়ুমান হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments