লাকসাম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহাবুদ্দিন ওই বৃদ্ধকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
লাকসাম থানা পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, রবিবার (২১ জুন) বিকেলে বাকপ্রতিবন্ধী ওই শিশুটি বাড়ির পাশে অভিযুক্ত মো. মানিক মিয়ার দোকানের সামনে যায়। এসময় দোকানদার মানিক মিয়া শিশুটিকে ফুসলিয়ে দোকানের ভেতর নিয়ে শিশুটির স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং শ্লীলতাহানি করে।
শিশুটির মায়ের অভিযোগ সূত্রে জানা গেছে, ঘটনাটি তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে জানালে তারা বিষয়টি আপস-মিমাংসার লক্ষ্যে অভিযুক্ত দোকানদার মো. মানিক মিয়াকে জিজ্ঞাসাবাদ করতে গেলে দোকানদার পালিয়ে যান।
এ ব্যাপারে মঙ্গলবার রাত সাড়ে ১১টায় লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী জানান, বাকপ্রতিবন্ধী শিশুটির মা বাদি হয়ে তার ৬ বছরের মেয়েকে শ্লীলতাহানির অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে লাকসাম থানায় একটি মামলা দায়ের করেন।
ওই মামলায় আসামিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ওসি জানান, বুধবার (২৪ জুন) গ্রেপ্তারকৃত আসামিকে কুমিল্লার বিজ্ঞ আদালতে পাঠানো হবে।


