Homeজাতীয়লাকসামে যুব বিভাগের মাদক বিরোধী সাইকেল র্যালী জাতীয়রাজধানীসারাদেশ লাকসামে যুব বিভাগের মাদক বিরোধী সাইকেল র্যালী June 26, 2026 0 128 Share FacebookXPinterestWhatsApp লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে বাংলাদেশ যুব ও ক্রীড়া বিভাগ, লাকসাম পৌরসভা ও উপজেলা শাখার আয়োজনে সাইকেল র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালীটি বের হয়ে লাকসাম দৌলতগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে র্যালীটি কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম হাউজিং এস্টেট জামে মসজিদের সামনে আলোচনা সভায় মিলিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে লাকসাম থেকে মাদক নির্মূলে প্রশাসনের প্রতি আহ্বান জানান বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন। এ সময় তিনি তত্ত্বাবধায়ক সরকারের সময় নিরপেক্ষভাবে করা মাদক কারবারির তালিকায় থাকা ব্যক্তিদের বিরুদ্ধে কোন অদৃশ্য শক্তির কারণে ব্যবস্থা নেয়া হচ্ছে না- তা জনগণকে জানানোর জন্য আহ্বান জানান। পৌরসভা যুববিভাগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম খোকনের সভাপতিত্বে ও উপজেলা যুববিভাগের সভাপতি মুহাম্মদ নিজাম উদ্দিন মহসিনের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা যুববিভাগের সভাপতি মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী, উপজেলা যুববিভাগের উপদেষ্টা হাফেজ জহিরুল ইসলাম, পৌরসভা যুব বিভাগের উপদেষ্টা অধ্যাপক মাওলানা মুহাম্মদ শহীদ উল্লাহ, পৌরসভা যুব বিভাগের সেক্রেটারি মু. ফয়সাল হোসেন মুন্সি, উপজেলা সেক্রেটারি মোজাম্মেল হোসেন সবুজ। র্যালী ও আলোচনা সভায় পৌরসভা ও উপজেলা যুব বিভাগের শত শত নেতা কর্মী উপস্থিত ছিলেন। Tagsকুমিল্লামনোহরগঞ্জলাকসাম Share FacebookXPinterestWhatsApp Previous articleকুমিল্লায় পাট চাষাবাদ-মোড়ক ব্যবহারে মানুষের আগ্রহ নেইNext articleকুমিল্লায় হাঁস-মুরগী ও গোবাদি পশুর খামার ঝুঁকিতে RELATED ARTICLES আন্তর্জাতিক রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত নাঙ্গলকোটের মাওলানা নাসিরুল্লাহ বদর October 12, 2026 জাতীয় কুমিল্লায় ভেজাল আইসক্রীমের ব্যাবসা শিশুদের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে October 11, 2026 জাতীয় অর্জিত গণতন্ত্রকে একটি কার্যকর সংসদে রূপ দিতে হবে : জহির উদ্দিন স্বপন October 11, 2026 LEAVE A REPLY Cancel reply Comment: Please enter your comment! Name:* Please enter your name here Email:* You have entered an incorrect email address! Please enter your email address here Website: Save my name, email, and website in this browser for the next time I comment. Notify me of follow-up comments by email. Notify me of new posts by email. - Advertisment - Most Popular রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত নাঙ্গলকোটের মাওলানা নাসিরুল্লাহ বদর October 12, 2026 রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান, মাদকসেবী ও কারবারিসহ গ্রেপ্তার ১৪ October 11, 2026 ‘মোদি ভারতের জন্য লজ্জার’, মুক্তি পেয়ে অভিজিতের তীব্র আক্রমণ October 11, 2026 কুমিল্লায় ভেজাল আইসক্রীমের ব্যাবসা শিশুদের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে October 11, 2026 Load more Recent Comments