জাহিদ শান্ত, নিজস্ব প্রতিবেদকঃ
জনপ্রিয় ইসলামিক বক্তা রফিকুল্লাহ আফসারির মা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (২৯ জুন) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক শোকবার্তায় তিনি এ তথ্য নিশ্চিত করেন।
ফেসবুক পোস্টে তিনি লেখেন,
“انا لله وانا اليه راجعون
আমার আম্মা দুনিয়ার সফর শেষ করেছেন।
জানাজা সকাল ১১টায় আমদুয়ার, লাকসাম, কুমিল্লা।”
মায়ের মৃত্যুতে আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও অনুসারীদের কাছে তিনি দোয়া কামনা করেন।
এদিকে, মায়ের ইন্তেকালের কারণে তাঁর নিয়মিত সামাজিক উদ্যোগ “মৎস্য পোনা অবমুক্তকরণ প্রকল্প” আজকের জন্য স্থগিত রাখা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।
রফিকুল্লাহ আফসারির মায়ের মৃত্যুতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমার রুহের মাগফিরাত কামনা করেছেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।


