Homeরাজধানী১৬ বছর পর বাড়ি ফিরলেন শাহারুল ইসলাম

১৬ বছর পর বাড়ি ফিরলেন শাহারুল ইসলাম

শেখ ফরিদ আহমেদ, গাইবান্ধা জেলা প্রতিনিধি:
দীর্ঘ ১৬ বছর নিখোঁজ থাকার পর অবশেষে নিজ বাড়িতে ফিরলেন মোঃ শাহারুল ইসলাম মন্ডল। হারানো সন্তানকে ফিরে পেয়ে বাজুনিয়াপাড়া গ্রামজুড়ে এখন শুধুই আনন্দের বন্যা।

সোমবার (২৯ জুন) হঠাৎ করেই নিজ বাড়িতে হাজির হন শাহারুল ইসলাম। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের বাজুনিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শহিদুল ইসলাম মাস্টারের ছোট ভাই তিনি।

খবর ছড়িয়ে পড়তেই তাকে একনজর দেখতে আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও উৎসুক মানুষের ঢল নামে শহিদুল ইসলাম মাস্টারের বাড়িতে। দীর্ঘ ১৬ বছর পর প্রিয়জনকে ফিরে পেয়ে এলাকাজুড়ে সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ।

পারিবারিক সূত্রে জানা যায়, ২০১০ সালে চাকরির উদ্দেশ্যে ঢাকায় যাওয়ার পর রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান শাহারুল ইসলাম। এরপর পরিবার দেশের বিভিন্ন স্থানে বহু খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। সময়ের সাথে সবাই প্রায় আশা ছেড়ে দিয়েছিলেন।

নিখোঁজ হওয়ার সময় তিনি স্ত্রী ও দুই কন্যা সন্তান রেখে যান।

দীর্ঘদিন পর জানা যায়, শাহারুল ইসলাম বগুড়ার কাহালু উপজেলায় বসবাস করছিলেন। সেখানে তিনি দ্বিতীয়বার বিয়ে করে নতুন সংসার গড়েন এবং এক কন্যা সন্তানের জনক হন। তবে তার দ্বিতীয় স্ত্রী ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন।

শাহারুল ইসলাম গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের বাজুনিয়াপাড়া গ্রামের মরহুম মতিউল্লা মন্ডলের ষষ্ঠ সন্তান।

ভাই-বোনেরা: মরহুম আবুল কাসেম মন্ডল, মরহুম আব্দুস ছাত্তার মন্ডল, মরহুম আব্দুল জব্বার মন্ডল, আলহাজ মোঃ দেলোয়ার হোসেন দুলা মন্ডল, মোছাঃ জেলেখা বেগম, মোঃ শহিদুল ইসলাম মন্ডল ও মোঃ শাহারুল ইসলাম মন্ডল।

হারিয়ে যাওয়া ভাইকে ফিরে পেয়ে শহিদুল ইসলাম মাস্টার, তার স্ত্রী, কন্যাসহ পরিবারের সকল সদস্য আবেগাপ্লুত। দীর্ঘ প্রতীক্ষার অবসানে পরিবারের মুখে আবারও ফিরেছে হাসি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments