Homeজাতীয়শেরপুরে কঠোর তল্লাসি ও নিরাপত্তায় এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত

শেরপুরে কঠোর তল্লাসি ও নিরাপত্তায় এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি:
সারাদেশের ন্যায় বৃহস্পতিবার (২ জুলাই) শেরপুর জেলায় এইচএসসি ও আলিম পরীক্ষা শুরু হয়েছে।আজ সকাল থেকে ৮.৩০ মিনিটের দিকে শেরপুরের পরিক্ষার কেন্দ্র গুলোতে পরিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত হয়।

শিক্ষার্থী,অভিভাবক ও শিক্ষকদের সুত্রে জানা যায় যে, এবার কেন্দ্রে পরীক্ষার্থীদের নকল মুক্ত পরিক্ষার জন্য কঠোর তল্লাসি ও নিরাপত্তায় মধ্যে দিয়ে এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষার্থীদের হলে প্রবেশ করানো হয়েছে।

শেরপুর জেলা শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে এবছর শেতপুর জেলায় এইচএসসি পরীক্ষায় মোট কেন্দ্র ১২ টি, পরীক্ষার্থী ৮ হাজার ২শ’ ২৯ জন। আলিম পরীক্ষার কেন্দ্র ৫টি। আর পরীক্ষার্থী ৮শ’ ৯৩ জন। কারিগরি কেন্দ্র ১০টি, পরীক্ষার্থী ৩ হাজার ৯শ’ ৫৩ জন। সর্বমোট কেন্দ্র ২৭টি এবং পরীক্ষার্থী ১৩ হাজার ৭৫ জন।

এদিকে এমপি ফাহিম চৌধুরীর পক্ষ থেকে নালিতাবাড়ীর নাজমুল স্মৃতি কলেজ ছাত্রদলের আয়োজনে পরীক্ষার্থী অভিভাবকদের মাঝে শিক্ষা উপকরণ, খাওয়ার স্যালাইন, ঔষধ ও পানি বিতরণ করা হয়। উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাকিব হাসানের নেতৃত্বে এগুলো বিতরণ করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments